রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই ঝড় তুলেছেন কংগ্রেস প্রার্থী - কাজলনির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় দলীয় প্রার্থীদের প্রচার অভিনব ভাবে চলছে। মহিষাদল বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী কাজল নায়েক দাস পায়ে…
রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই ঝড় তুলেছেন কংগ্রেস প্রার্থী - কাজল
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় দলীয় প্রার্থীদের প্রচার অভিনব ভাবে চলছে। মহিষাদল বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী কাজল নায়েক দাস পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য রোড শো করছেন। রবিবাসরীয় প্রচারে সকাল থেকে প্রচারের ঝড় তুলেছেন জাতীয় কংগ্রেস মনোনীত মহিষাদল বিধানসভা ২০৮ প্রার্থী কাজল নায়েক দাস। মহিষাদল অমৃতবেড়িয়া বাজারে পথ সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রণব দাস এবং মহিষাদল বিধানসভা কংগ্রেস প্রার্থী কাজল নায়েক দাস প্রমূখ।

No comments