নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সরকারিভাবে মদ বিক্রি বন্ধ থাকলেও বেআইনি ধাবাগুলিতে তিন/চারগুন দামে দেদার বিক্রি হচ্ছে ঐ মদ।সংবাদদাতা: নারায়ণ চন্দ্র নায়ক: বেআইনি ওই মদ বিক্রি বন্ধের দাবী জানিয়ে জেলাশাসক/ জেলা পুলিশ সুপার ও আবগারী দপ…
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সরকারিভাবে মদ বিক্রি বন্ধ থাকলেও বেআইনি ধাবাগুলিতে তিন/চারগুন দামে দেদার বিক্রি হচ্ছে ঐ মদ।
সংবাদদাতা: নারায়ণ চন্দ্র নায়ক: বেআইনি ওই মদ বিক্রি বন্ধের দাবী জানিয়ে জেলাশাসক/ জেলা পুলিশ সুপার ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্ট এর নিকট মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির স্মারকলিপি পেশ।
চলতি পশ্চিম বঙ্গ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সরকারী মদ দোকানগুলিতে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। ওই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বেআইনী ধাবাগুলিতে রমরমিয়ে মদ বিক্রি চলছে। এবং সরকারি রেটের প্রায় তিন/ চারগুন দামে ওই মদ বিক্রি হচ্ছে। বেআইনি ওই মদ বিক্রি বন্ধের দাবী জানিয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে জেলাশাসক/ জেলা পুলিশ সুপার ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্ট এর নিকট স্মারকলিপি পেশ করা হয়।
কমিটির জেলা আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, সরকারীভাবে প্রথম দফার ভোটের জন্য ২০ এপ্রিল থেকে ২৩ তারিখ পর্যন্ত ৪ দিন এবং দ্বিতীয় দফার ভোটের জন্য ২৫ এপ্রিল তারিখ থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত ৫ দিন মোট ৯ দিন মদ দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ওই নির্দেশকে পরোয়া না করে বেআইনি ধাবা ও দোকানগুলিতে চলছে মদের দেদার বিক্রি। যেখানে সরকার নির্ধারিত দামের থেকেও দ্বিগুণ/তিনগুণ, কোথাও কোথাও চার গুণ পর্যন্ত বেশি দাম নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিন্দাস(Bindash)দেশি মদ ৬০০ মিলি লিটারের দাম ১৭০ টাকা,যা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০টাকায়। নম্বর ওয়ান লাক্সারি (No1 luxury) ৭৫০ মিলি লিটারের দাম ৭১০ টাকা। বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। রয়েল স্ট্যাগ (Royal Stag) ৭৫০ মিলি লিটারের ৮০০ টাকা দাম, সেখানে বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা। ব্লেন্ডার প্রাইড (Blender Pride) ৭৫০ মিলি লিটারের দাম ১০২০ টাকা,তা বিক্রি হচ্ছে ২৫০০ টাকা। বিয়ার (Beer)৬৫০ মিলি লিটারের দাম ৬৫০ টাকা, এখানে বোতল পিছু ১৫০-২০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সরকারিভাবে মদ বিক্রি বন্ধ থাকলেও বেআইনি ধাবাগুলিতে তিন/চারগুন দামে দেদার বিক্রি হচ্ছে ঐ মদ।
বেআইনি ওই মদ বিক্রি বন্ধের দাবী জানিয়ে জেলাশাসক/ জেলা পুলিশ সুপার ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্ট এর নিকট মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির স্মারকলিপি পেশ।

No comments