হলদিয়ায় এস ইউ সি আই প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হলদিয়া (২০৯তপশিলি) বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী শুভেন্দু শেখর দাস এর সমর্থনে আজ চৈতন্যপুরে এক নির্বাচনী বৈঠক হয…
হলদিয়ায় এস ইউ সি আই প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হলদিয়া (২০৯তপশিলি) বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী শুভেন্দু শেখর দাস এর সমর্থনে আজ চৈতন্যপুরে এক নির্বাচনী বৈঠক হয়। বৈঠকে প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি ও সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন বেরা।
মধুসূদন বেরা তার বক্তব্যে বলেন,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দল এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রনব মাইতি এ রাজ্যের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের হলদিয়া কেন্দ্রের প্রার্থী শুভেন্দু শেখর দাস কে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। পরে চৈতন্যপুর এলাকায় প্রার্থীকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা এক পদযাত্রার কর্মসূচিতে সামিল হন।

No comments