Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক নজরুল স্মৃতি মিনি ফুটবল কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের মিনি ফুটবল টুর্নামেন্ট

তমলুক নজরুল স্মৃতি মিনি ফুটবল কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের মিনি ফুটবল টুর্নামেন্টসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ছাত্রছাত্রীদের মধ্যে শরীরচর্চা ও নৈতিকতা জাগরণের লক্ষ্যে তমলুক নজরুল স্মৃতি মিনি ফুটবল কমিটির উদ্যোগে আজ তমলুক রাজ …

 




তমলুক নজরুল স্মৃতি মিনি ফুটবল কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের মিনি ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ছাত্রছাত্রীদের মধ্যে শরীরচর্চা ও নৈতিকতা জাগরণের লক্ষ্যে তমলুক নজরুল স্মৃতি মিনি ফুটবল কমিটির উদ্যোগে আজ তমলুক রাজ ময়দানে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন ছাত্রছাত্রী ও জনগণের উপস্থিতিতে ভরে ওঠে রাজ ময়দান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শারীর শিক্ষা বিভাগের প্রাক্তন অধ্যাপক তরুণ কুমার বেরা,তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়,প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ুই,গোষ্ঠ পাল স্পোর্টস ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য রবীন ভৌমিক। রাজ ময়দানে নির্মিত মানবতাবাদী কবি নজরুল এবং অনন্য দেশনায়ক নেতাজীর মূর্তিতে মাল্যদান করে খেলার কাজ শুরু হয়। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট শেষে পুলকেশ সামই,অনুভব রায়,শেখ মোসাহেব,সেখ আনসার কে আহ্বায়ক করে ১৭ জনের তমলুক নজরুল স্মৃতি মিনি ফুটবল কমিটি গঠিত হয়।



No comments