Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম ও মহিষাদলে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীর নির্বাচনী প্রচার

নন্দীগ্রাম ও মহিষাদলে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীর নির্বাচনী প্রচারসংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী বিমল কুমার মাইতি'র সমর্থনে আজ সকালে  নন্দীগ্র…

 



  নন্দীগ্রাম ও মহিষাদলে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীর নির্বাচনী প্রচার

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী বিমল কুমার মাইতি'র সমর্থনে আজ সকালে  নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া বাজারে কর্মী-সমর্থক-দরদী ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক পদযাত্রার কর্মসূচিতে সামিল হন। বিকেলে রেয়াপাড়া ভীমবাজারেও অনুরূপ কর্মসূচি সহ পথসভা হয়। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দলের নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস, আনসার হোসেন প্রমূখ।

অন্যদিকে মহিষাদল বিধানসভার প্রার্থী তপন কুমার মাইতি আজ সন্ধ্যায় মহিষাদল সিনেমা মোড় বাজারে দোকানদার সহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে প্রচার কর্মসূচিতে অংশ নেন দলের কর্মী সমর্থকদের নিয়ে। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দ্বিজেন বেতাল,আশিস দোলই প্রমুখ।

       নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দল এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দেশের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।



No comments