Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে মিছিল

তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে  মিছিল 
আন্তর্জাতিক নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার ৮ই মার্চ হলদিয়া বিধানসভায় সুতাহাটা ব্লকে রামপুর মুক্তিধাম থেকে চৈতন্যপুর পর্যন্ত, এবং হলদিয়া পৌরসভা  …

 



তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে  মিছিল 


আন্তর্জাতিক নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার ৮ই মার্চ হলদিয়া বিধানসভায় সুতাহাটা ব্লকে রামপুর মুক্তিধাম থেকে চৈতন্যপুর পর্যন্ত, এবং হলদিয়া পৌরসভা  গিরিসমোড় থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত পদযাত্রা। উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়ক তাপসী মন্ডল, তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিবানী দে কুন্ডু, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশিত ব্যানার্জি সহ অন্যান্যরা। ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারীর দিবসে রবিবার বিকেলে রামপুর মুক্তিধাম থেকে পদযাত্রা শুরু হয় প্রায় এক হাজার মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে।রবিবার বিকেলে হলদিয়া পৌরসভা আরও একটি পদযাত্রা হলদিয়া গিরিশ মোড় থেকে শুরু হয় দুর্গা চক সিপিটি মার্কেটে এস এ শেষ হয়। দুইটি পদযাত্রায় নেতৃত্ব দেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল।

No comments