Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক ও হলদিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রধানমন্ত্রী হাত ধরে শুরু নতুন যুগ

তমলুক ও হলদিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রধানমন্ত্রী হাত ধরে শুরু নতুন যুগযাত্রী সুরক্ষায় বড় চমক অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে সেজে উঠল  তমলুক ও হলদিয়া স্টেশন। খুব শীঘ্রই উদ্বোধন হবে এই দুটি স্টেশন সূত্রে জানা যায় ভিডিও কন…

 



তমলুক ও হলদিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রধানমন্ত্রী হাত ধরে শুরু নতুন যুগ

যাত্রী সুরক্ষায় বড় চমক অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে সেজে উঠল  তমলুক ও হলদিয়া স্টেশন। খুব শীঘ্রই উদ্বোধন হবে এই দুটি স্টেশন সূত্রে জানা যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রেল যাত্রীদের স্বাচ্ছন্দ সুরক্ষা সুশ্চিত করতে এবার আধুনিক সাজে সেজে উঠল পূর্ব মেদিনীপুর জেলার দুটি ব্যস্ততম রেল স্টেশন তমলুক ও হলদিয়া। অমৃত ভারত প্রকল্পের অধীনে রূপান্তর কাজ শেষ হওয়ার পরই এই দুটি স্টেশন উদ্বোধনের  অপেক্ষায় রয়েছে।

২০২৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের অমৃত ভারত প্রকল্পের অধীনে তমলুক ও হলদিয়া স্টেশনের আধুনিকরণের শিলান্যাস করা হয়েছিল। দীর্ঘ দুই বছরের নিরলস কাজের পর স্টেশন দুটি এখন সম্পূর্ণ নতুনরূপে যাত্রী সাধারণের জন্য প্রস্তুত। আগামী ১৪ ই মার্চ কলকাতা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই খড়গপুর ডিভিশনের হলদিয়া সেকশন এর এই দুটি মেগা প্রজেক্টের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরও। এই সাফল্যে খুশি প্রকাশ করছেন পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক সরোজ কুমার ঘোড়া। তিনি জানান জেলা স্টেশনগুলি উন্নয়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে রেল দপ্তরের কাছে দাবি জানিয়ে আসলাম তমলুক ও হলদিয়া স্টেশন দুটি অমৃত ভারত প্রকল্পের অধীনে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সংস্থা প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আবেদন করার পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্টেশনগুলি কেউ যেন একইভাবে যাত্রীবান্ধব করে গড়ে তোলা হয়। উদ্বোধনকে সামনে রেখে তমলুক ও হলদিয়া স্টেশন দুটি বর্তমানে আলোক শয্যায় ঝলমল করছে স্টেশনে আধুনিক প্রবেশপথ অপেক্ষা গান পানীয় জলের উন্নত ব্যবস্থা নতুন প্ল্যাটফর্ম সেট এবং ডিজিটাল ডিসপ্লে সহ একগুচ্ছ আধুনিক পরিষেবা যুক্ত করা হয়েছে। যা এই শিল্পাঞ্চল ও পর্যটন কেন্দ্রের যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা কে আমল বদলে দেবে বলে মনে করা হচ্ছে।

No comments