রাইস মিলের বর্জ্য দূষিত জলে কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার খালের জল দূষণ, বিডিও এবং সেচ দপ্তরের এসডিওকে স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের সাগড়বাড় গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ১৬ নম্বর জাতীয় সড়ক পার্শ্বস্…
রাইস মিলের বর্জ্য দূষিত জলে কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার খালের জল দূষণ, বিডিও এবং সেচ দপ্তরের এসডিওকে স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের সাগড়বাড় গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ১৬ নম্বর জাতীয় সড়ক পার্শ্বস্থ দেউলবাড়ের সবিতা রাইস মিলের বর্জ্য দূষিত জল নিকাশী খালে ফেলানো বন্ধের দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কোলাঘাট ব্লকের বিডিও এবং সেচ দপ্তরে পাঁশকুড়ার এসডিও কে স্মারকলিপি দেওয়া হয়।
পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, ওই রাইস মিলের বর্জ্য দূষিত জল দেহাটী খালে ফেলার কারণে ওই খাল সহ ও টোপা-ড্রেনেজ খালের বিস্তীর্ণ অংশের জল ভীষণভাবে দূষিত হয়েছে। ওই দুটি খালের ভেতরের পাড়ে বসবাসকারী লোকজন সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক'শ মানুষ কয়েকদিন ধরে এই কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন। ওই মানুষজনেরা খালের ওই জলকে স্নান সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার করেন।
যাহাতে ওই দূষিত জল খালে না ফেলানো হয়, সেই আবেদন জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে সেচ ও প্রশাসন দপ্তরের আধিকারিক কে স্মারকলিপি দেওয়া হয়েছে।

No comments