ভোটের আগেই অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন নির্বাচন ঘোষণার আগেই শিল্পশহর হলদিয়া এলাকায় অস্ত্র আইনের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হলদিয়া থানার পুলিশ। ধৃত তিনজন হলেন তন্ময় দিন্দা, স্বপন মিশ্র ও গোপাল প্রধা…
ভোটের আগেই অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন নির্বাচন ঘোষণার আগেই শিল্পশহর হলদিয়া এলাকায় অস্ত্র আইনের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হলদিয়া থানার পুলিশ। ধৃত তিনজন হলেন তন্ময় দিন্দা, স্বপন মিশ্র ও গোপাল প্রধানের বাড়ি হলদিয়া থানা এলাকায়।
শুক্রবার ধৃতদের হলদিয়া মহকুমার আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হলদিয়া রানীচক সভাপতি ময়দানে এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। হলদিয়া এসডিপিও অরিন্দম অধিকারী বলেন অভিযুক্তদের নামে আগেও একাধিক থানায় মামলা রয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন তাদের কে খুঁজে বের করা হবে।

No comments