চুরিও বাচ্চা ধরার অভিযোগে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ঘটনাস্থলে পুলিশ শিল্প শহরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিন-দুপুরে চুরি ছিনতাই হয়েছিল আমরা কয়েক মাস আগেই দেখেছিলাম সকালে সুতাহাটা বাজার বাসস্ট্যান্ড থেকেই লক্ষাধিক টাকা ছিনতা…
চুরিও বাচ্চা ধরার অভিযোগে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ঘটনাস্থলে পুলিশ
শিল্প শহরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিন-দুপুরে চুরি ছিনতাই হয়েছিল আমরা কয়েক মাস আগেই দেখেছিলাম সকালে সুতাহাটা বাজার বাসস্ট্যান্ড থেকেই লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছিল। পিতলের বাসন চকচক করা করে দেবে এই অজুহাতে হলদিয়া টাউনশিপ থেকে সোনার গহনা লুট হয়েছিল। দিন দুপুরে দুর্গাচক পোর্ট ব্রাঞ্চ এসবিআই এর সামনে থেকে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গিয়েছিল টাকা ছিনতাই করে। আজ সকালে চুরিও বাচ্চা ধরে নিয়ে যাওয়ার জন্য ডালিম্বচক গৌরাঙ্গ ধাম সংলগ্ন , অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হঠাৎ জয়দেব দাসের বাড়িতে ঢুকে পড়েন। বাড়ির লোকেরা দেখতে পেয়ে তাকে আটক করে পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি ওই ব্যক্তির নাম এবং ঠিকানা কোথা থেকে এসেছিল।

No comments