Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগদান বিজেপির উপপ্রধান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের

ভোটের আগে মহিষাদলে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগদান বিজেপির উপপ্রধান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদেরআগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবার বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহি…

 



ভোটের আগে মহিষাদলে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগদান বিজেপির উপপ্রধান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের

আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবার বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিষাদল বিধানসভা এলাকার একাঝাঁক নেতা নেত্রী। বুধবার বিকেলে মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে তৃণমূলের একটি বর্ধিত কর্মীসভা থেকে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন তারা। জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে মহিষাদল বিধানসভা এলাকার বেশ কিছু পঞ্চায়েত বিজেপি দখল করতে পারলেও পরবর্তীতে একাধিক পঞ্চায়েত সদস্য এমনকি প্রধান মানুষের উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই তালিকায় বুধবার আরও বেশ কিছু নাম সংযোজন হল। এদিন লক্ষ্যা- ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অনন্ত বেরা, কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের বিজেপির লক্ষ্যা- ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন যুব মোর্চা নেতা সুব্রত চৌধুরী, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা ছন্দা বর্মন ধাড়া সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। এদিন তাদের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, বিধায়ক তিলক চক্রবর্তী, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস পণ্ডা, ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শন মাইতি সহ অন্যান্যরা। যোগদানকারীরা জানান, “বিজেপি মানুষের উন্নয়নের পক্ষে নয়। তাই মানুষের জন্য কাজ করতে হলে বিজেপিতে কেউ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা রাজ্য জুড়ে উন্নয়ন করে চলেছেন তাতে আমরা নিয়োজিত হতে তৃণমূলে যোগ দিলাম।” স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, “হিংসা ও দাঙ্গা হল বিজেপির সমার্থক। তাই বিজেপিতে থেকে কোনোদিন উন্নয়ন করা যায় না। আগামী দিনে বিজেপি দলটাই থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি শূন্য জেলা হবে পূর্ব মেদিনীপুর।”

লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হলো। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬,  বিজেপি আট আর তৃণমূল আটটি আসন পায়। টসে জিতে বিজেপির বোর্ড গঠন করে। অনন্তবাবু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় তৃণমূলের ৯ টি এবং বিজেপির ৭টি আসন দাঁড়ায়।খুব তাড়াতাড়ি অনাস্থার মাধ্যমে লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখলে আসবে।।

No comments