মেচেদা বিদ্যাসাগর হলে প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠান
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:) পরিচালিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয় আজ ৩১ ম…
মেচেদা বিদ্যাসাগর হলে প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠান
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:) পরিচালিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয় আজ ৩১ মার্চ পূর্ব মেদিনীপুরের মেছেদার বিদ্যাসাগর হলে। সভার শুরুতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য প্রয়াত ডঃ সুশীল কুমার মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ওই অনুষ্ঠানে রাজ্যের পুরুলিয়া,বাঁকুড়া,ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর ও হাওড়া গ্রামীণ জেলার ২৭০ জন ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র,মহামানব বিদ্যাসাগর বই এবং বৃত্তির চেক তুলে দেওয়া হয়। জেলা
বৃত্তি প্রাপক প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ৬০০ টাকার চেক দেওয়া হয়। রাজ্য অনুষ্ঠানে অনুপস্থিত দুই রাজ্য বৃত্তি প্রাপক ছাত্রকে ১২০০ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ মাইতি। অন্যান্য অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের সহকারী সভাপতি শিক্ষাবিদ ও প্রাক্তন উপাচার্য অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী,পর্ষদ সদস্য অধ্যাপক গৌতম নন্দী,তপন কুমার সামন্ত ও সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস, সদস্য দিলীপ মাইতি প্রমূখ।
সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস তার বক্তব্যে ১৯৯২ সাল থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কল্পে এই প্রাথমিক শেষ (বৃত্তি) পরীক্ষার গুরুত্ব বিস্তৃতভাবে তুলে ধরেন। বৃত্তি প্রাপক ছাত্র-ছাত্রী সহ পরীক্ষা পরিচালনার সাথে যুক্ত প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক,অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


No comments