ইরানের সাথে ইজরায়েলের যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী, প্রভাব পড়ল না হলদিয়া বন্দরে
ইরানের সাথে ইজরায়েলের যুদ্ধে ইরানের তরফে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজের মাধ্যমে পেট্রোপণ্য হলদিয়া বন্দরে আসে। একা…
ইরানের সাথে ইজরায়েলের যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী, প্রভাব পড়ল না হলদিয়া বন্দরে
ইরানের সাথে ইজরায়েলের যুদ্ধে ইরানের তরফে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজের মাধ্যমে পেট্রোপণ্য হলদিয়া বন্দরে আসে। একাধিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। যদিও তার প্রভাব পড়েনি হলদিয়া বন্দরে। হলদিয়া বন্দরের তরফে দাবি করা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য বন্দরের পণ্য পরিবহনের ক্ষেত্রে কোন প্রভাব পড়েনি। বন্দর সরাসরি কোন পেট্রোপণ্য আমদানি করে না। যে সমস্ত সংস্থা পেট্রোপণ্য আমদানি করে সেই সব সংস্থার সাথে বন্দর কর্তৃপক্ষ যোগাযোগ রেখেছে। সমগ্র পরিস্থিতির ওপর নজর রেখেছে বন্দর কর্তৃপক্ষ। যেকোনো পরিস্থিতি অনুযায়ী জাহাজ মন্ত্রককে রিপোর্ট পাঠানো হচ্ছে। পাশাপাশি হলদিয়া রিফাইনারির তরফে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত এই যুদ্ধের ফলে তাদেরও কোন প্রভাব পড়েনি। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সে ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা এখনই ঠিক করা হয়নি।

No comments