শাসকদলের প্রার্থীর প্রচারে শ্রমিকদের হুমকি কটাক্ষ করলেন সিপিআইএম ও বিজেপিআসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ১৫ ই মার্চ। সেই দিন থেকে শুরু হয়েছে নির্বাচন আচরণবিধি শাসক বিরোধীদলের প্রার্থী ঘোষণা হয়েছে প্রার্থীরা জনসং…
শাসকদলের প্রার্থীর প্রচারে শ্রমিকদের হুমকি কটাক্ষ করলেন সিপিআইএম ও বিজেপি
আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ১৫ ই মার্চ। সেই দিন থেকে শুরু হয়েছে নির্বাচন আচরণবিধি শাসক বিরোধীদলের প্রার্থী ঘোষণা হয়েছে প্রার্থীরা জনসংযোগের জন্য বিভিন্ন এলাকায় বুথে বুথে জনসংযোগ করছেন।তার সাথে দল পরিবর্তনেরও হিড়িক পড়েছে।
আইএনটিটিইউসি হলদিয়া কোর কমিটির কনভেনার শ্যামল মাইতি একটি সভাতে গিয়ে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের বলেন আপনারা এলাকায় সিপিএম বিজেপি করবেন এই ধরনের চিঠি যেন আমাদের কারখানার গেটে না এসে পৌঁছায় এই হুমকি সভাতে বলার জন্যই সমস্ত রাজনৈতিক বিজেপি এবং সিপিআইএম দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ ও কটাক্ষ করেছেন।
সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন আই এন টিটিইউসি হলদিয়া শ্রমিক শ্রেণীর জন্য কোন কাজ করেনি। হলদিয়ার বিভিন্ন কারখানায় এখনো সিওডি বা বেতন চুক্তি হয়নি। সেজন্যই শ্রমিকরা বিভিন্ন সময় তারা বিক্ষোভ পদর্শন করছেন। শ্রমিকদের প্রত্যহ জীবন যন্ত্রণা বাড়ছে কারখানার গেটে শাসক দলের জুলুমবাজিতে শ্রমিক শ্রেণী অতিষ্ট হয়ে পড়েছেন তাই ভয় পেয়েছে । তিনি বলেন সামনে শাসক দলের ঝান্ডা ধরে থাকলেও মনে মনে তারা বামপন্থীদের ভোট দেবার স্থির সিদ্ধান্ত নিয়েছেন। তাই এখন শ্রমিকদের ধমক চমক দিয়ে শ্রমিকদের পাশে পাওয়ার চেষ্টা করছে। হলদিয়ার শ্রমিক শ্রেণী কখনো কোন ধমক চমক এর কাছে মাথা নত করেনি, আগামী দিনেও করবেনা। তারা এখন প্রস্তুত আগামী ২৩শে এপ্রিল ব্যালট বাক্সে তাদের যোগ্য জবাব দিয়ে দেবে।
আগামী ৪ঠা মে নির্বাচনে ব্যালট বাক্স খুললে বুঝতে পারবে বামপন্থাদের পুনর্জাগরণ হয়েছে। হলদিয়া কে বাঁচানোর স্বার্থে বামপন্থীদের পাশেই রয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী বলেন শাসক দলের জমিদারি নয় কোন কারখানা বা শ্রমিকরা। তাই কোন ধমক চমকে ভয় না পাওয়ার আশ্বাস দিলেন। তিনি আরো বলেন যদি কোন শ্রমিকের কাজ বন্ধ হয় আমরা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য,হলদিয়ার ভূমিপুত্র আমরা সেই সকল শ্রমিকদের পাশে থাকবো, যাতে কোন শ্রমিকের কাজ বন্ধ না হয়। শাসক দলের কোর কমিটির নেতৃত্বরা ভয় পেয়েছে তাই তারা শ্রমিকদের ধমক চমক দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে। কিন্তু হলদিয়ার শ্রমিক শ্রেণীর মানুষ তারা বদ্ধপরিকর যে প্রার্থী হয়েছেন হ্যাটট্রিক করছে ২০১৬ তে সিপিএম ২০২১ শে বিজেপি এবং বর্তমানে শাসক দলের তৃণমূল তাই গিরগিটির মতো রং বদলাচ্ছে। মানুষ বসে নেই ।শুধু সময়ের অপেক্ষা ২৩ এপ্রিল ব্যালট বাক্সের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ওই দলবদুল প্রার্থীকে তার যোগ্য জবাব দেবে। সমস্ত শ্রমিক শ্রেণী এবং ভোটারদের ভয় না পাওয়ার। এবং আগামী ২৩ এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করলেন।

No comments