Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজাদ হিন্দ নগরে দশম বর্ষের মা ভবতারিণীর পুনর্মিলন উৎসব

আজাদ হিন্দ নগরে দশম বর্ষের মা ভবতারিণীর পুনর্মিলন উৎসবশিল্প শহর হলদিয়া নগর উন্নয়নের সাথে গড়ে উঠেছে হলদিয়া আজাদ হিন্দ নগর ২০১৭ সালে ২০ শে মার্চ মা ভবতারিণী শ্রীমৎ দক্ষিণা কালী মন্দিরের পাসে বিরাজ করছেন সংকটমোচন হনুমানজী ও গ্রহ…

 



আজাদ হিন্দ নগরে দশম বর্ষের মা ভবতারিণীর পুনর্মিলন উৎসব

শিল্প শহর হলদিয়া নগর উন্নয়নের সাথে গড়ে উঠেছে হলদিয়া আজাদ হিন্দ নগর ২০১৭ সালে ২০ শে মার্চ মা ভবতারিণী শ্রীমৎ দক্ষিণা কালী মন্দিরের পাসে বিরাজ করছেন সংকটমোচন হনুমানজী ও গ্রহরাজ শনিদেবতা (বড় ঠাকুর)। বিরাজ করছেন দেবাদীদেব মহাদেব, রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মা মনসা দেবী প্রতিষ্ঠা হয়েছিল।

সেই দিনটি স্মরণ করে আজকের মন্দিরের মিলন উৎসব শুরু হয়।আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি উদ্যোগে আজ সকাল থেকে মায়ের বাৎসরিক মিলন উৎসব বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শ্রী শ্রী মা ভবতারিণী মায়ের পূজা অর্চনা শুরু হয়, পাশাপাশি বজরংবলী ও বড় ঠাকুর শনি দেবতার ও মহাদেব মা মনসা এবং জগন্নাথ বলরাম সুভদ্রা, মায়ের ও পূজা রচনা হয়। সকালে নগর কীর্তন মধ্য দিয়ে আঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত দর্শকবৃন্দদের মায়ের অন্ন প্রসাদ পরিবেশন করা হয় সকাল সন্ধ্যা আরতি এবং উন্নয়ন সমিতির উদ্যোগে এলাকা শিল্পীদের নিয়ে সংগীত পরিবেশন হয়। আজকের এই অনুষ্ঠানের প্রায় তিন হাজার ভক্ত মায়ের প্রসাদ সেবন করেন।

মন্দির সূত্রে জানা যায়, এই মন্দিরকে ঘিরে সারা বছর ধরে চলে বিভিন্ন পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান। দুস্থদের বস্ত্র বিতরণ অন্ন প্রসাদ সেবন প্রভৃতি। 

সংবাদ মাধ্যমে মন্দিরের  ইতিহাস তুলে ধরেন  মন্দিরের সেবাইত সদস্য ও সদস্যা রাজু রাজ পন্ডিত পরশুরাম, মৌ মুখার্জী, এবং গোপালপ্রসাদ দত্ত প্রমূখ।

No comments