Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতারক হাইস্কুলের করনিক শিব প্রসাদ মন্ডল গ্রেফতার

প্রতারক হাইস্কুলের করনিক শিব প্রসাদ মন্ডল গ্রেফতার
কোলাঘাট ব্লকের উত্তর জিঞাদা হাইস্কুলের এক প্রতারক শিক্ষক অমল পান্ডে ও ক্লার্ক শিব প্রসাদ মন্ডল স্থানীয় একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল ভূয়ো চাকরি করে দেওয়ার নাম…

 



প্রতারক হাইস্কুলের করনিক শিব প্রসাদ মন্ডল গ্রেফতার


কোলাঘাট ব্লকের উত্তর জিঞাদা হাইস্কুলের এক প্রতারক শিক্ষক অমল পান্ডে ও ক্লার্ক শিব প্রসাদ মন্ডল স্থানীয় একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল ভূয়ো চাকরি করে দেওয়ার নাম করে। বাঁকাডাঙ্গা গ্রামের বাসিন্দা শুভাশিস মন্ডল নামে ওই স্কুলের প্রাক্তন এক ছাত্রের কাছ থেকে ১৬ লক্ষ টাকা নিয়েছিল। পরে এ বিষয়ে পাঁশকুড়া থানার পুলিশ প্রতারকের নামে এফ আই আর করলে অমল পান্ডে দীর্ঘদিন লুকিয়ে থাকার পর শুভাশিসকে ওই টাকা ফেরত দিয়ে দিতে বাধ্য হয়। অনুরূপভাবে কোলাঘাট থানার দেউলবাড়ের বাসিন্দা গৌতম ঘড়া নামে আরেকজনের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ও জয়ন্ত জানার মায়ের কাছ থেকে ১৮ লক্ষ টাকা ওই স্কুলের করনিক নিলে এক্ষেত্রেও কোলাঘাট থানার পুলিশ এফআইআর করে শিবপ্রসাদের নামে। এরপর থেকে দীর্ঘদিন বেপাত্তা থাকার পর আজ শিবপ্রসাদ উত্তর জিঞাদা হাইস্কুলে জয়েন করলে বিভিন্ন প্রতারিত লোকজনদের বাড়ির লোকেরা খবর পেয়ে আজ স্কুল থেকে উনি বেরোলে স্কুলগেটেই বিক্ষোভ প্রদর্শন করে। পরে কোলাঘাট থানার পুলিশ এসে শিবপ্রসাদকে গ্রেফতার করে নিয়ে যায়।

No comments