২৮৪টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল কংগ্রেস।পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে আগামী ২৩ এপ্রিল। এই ১৫২টি আসনের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবারই। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হও…
২৮৪টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল কংগ্রেস।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে আগামী ২৩ এপ্রিল। এই ১৫২টি আসনের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবারই। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগেই প্রার্থিতালিকা প্রকাশ করল হাত শিবির। প্রসঙ্গত, এ বারের বিধানসভা নির্বাচনে গত বাম-কংগ্রেস জোট হয়নি। একক ভাবে ২৯৪টি আসনেই লড়ার কথা জানায় কংগ্রেস। তবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর প্রায় সব দলই অধিকাংশ আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিলেও এত দিন কংগ্রেসের তরফে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। তা নিয়ে দলের নিচুতলার কর্মীরা খানিক অসন্তুষ্ট ছিলেন বলে শোনা যাচ্ছিল। অবশেষে ১০টি আসন বাদে রাজ্যের বাকি আসনগুলির জন্য প্রার্থীদের নাম জানিয়ে দিল কংগ্রেস।

No comments