শিল্প শহরে দিনদুপুরে ফিল্মি কায়দায় লুটপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া টাউনশিপ সেক্টর ৮ হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের কোয়াটারে এক প্রতারকের খপ্পরে পড়ে বেশ কিছু সোনার গয়না খোয়ালেন এক গৃহবধূ । জানা যায় এক যুবক দ…
শিল্প শহরে দিনদুপুরে ফিল্মি কায়দায় লুট
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া টাউনশিপ সেক্টর ৮ হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের কোয়াটারে এক প্রতারকের খপ্পরে পড়ে বেশ কিছু সোনার গয়না খোয়ালেন এক গৃহবধূ । জানা যায় এক যুবক দরজায় কলিংবেল দিলে ওই গৃহবধূর দরজা খোলেন এবং তাকে ওই যুবক বলে যে পিতঞ্জলি থেকে এসেছে পাউডারের একটি প্যাকেট দেখিয়ে বলে যে এটার সাহায্যে পিতলের জিনিস ঝকঝকে করা যায়। এই কোথায় বিশ্বাস করে ওই গৃহবধূ তার মেয়ের সোনার চেন হাতের আংটি ইত্যাদি ওই যুবকটিকে দিয়ে দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় যুবকটি উধাও হয়ে গেছে এবং নিচে মোটরসাইকেলের শব্দ তারা শুনতে পান। কিছু মুহূর্তের জন্য তারা কিছুই বুঝতে পারেননি বলে জানান। পুলিশ জানিয়েছেন খবর পেয়ে দ্রুত তারা এসেছেন তথ্য সংগ্রহ চলছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গৃহকর্তা এইচএসসির অবসরপ্রাপ্ত আধিকারিক দীপক রায় তিনি বলেন ভীষণ ভীষণ আতঙ্কে আছি কোন সুরক্ষা নেই। এই ঘটনায় হলদিয়া থানার পুলিশ তদন্তে নেমেছেন।

No comments