তৃণমূল নেতাদের থানাতে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ
হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি মিলন মন্ডলকে গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে আনে এবং আজ সকালে তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের হলদিয়ার কোর কমিটির স…
তৃণমূল নেতাদের থানাতে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ
হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি মিলন মন্ডলকে গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে আনে এবং আজ সকালে তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের হলদিয়ার কোর কমিটির সদস্য শ্যামল মাইতি কে দুর্গাচক থানায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শুরু হয়।
সূত্রে জানা যায় জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন আধিকারিকরা এসে জিজ্ঞাসাবাদ করবে বলে আটক করা হয়েছে তবে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিল্প শহর হলদিয়া শাসকদলের দুই নেতাকে দীর্ঘ সময় দুর্গাচক থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করাতে। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সাধারণ মানুষের আইওয়াশ করা হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন আসছে আর সেই জন্যই মানুষকে দেখানো হচ্ছে যে পুলিশ কিভাবে কাজ করছে। যতই আই ওয়াশ করুক না কেন মানুষ ২০২৬ এ বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব দেবে।
No comments