চলতি অর্থবর্ষে পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির টার্গেট বৃদ্ধির নির্দেশ অবিলম্বে বাতিলের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী,জেলাশাসক ও আবগারি দপ্তরের জেলা সুপারিনটেনডেন্টকে স্মারকলিপি।সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : চলতি অর্থবর্ষে পূর্…
চলতি অর্থবর্ষে পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির টার্গেট বৃদ্ধির নির্দেশ অবিলম্বে বাতিলের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী,জেলাশাসক ও আবগারি দপ্তরের জেলা সুপারিনটেনডেন্টকে স্মারকলিপি।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : চলতি অর্থবর্ষে পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির টার্গেট বৃদ্ধির নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানিয়ে আজ মুখ্যমন্ত্রীকে পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। কমিটির জেলা আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,রাজ্য আবগারি দপ্তরের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় গত ২০২৫-২০২৬ সালে ১৯৪০ কোটি টাকা মদ বিক্রির যে টার্গেট দেওয়া হয়েছিল,তা বাড়িয়ে ২০২৩ কোটি টাকা করা হয়েছে। আমরা রাজ্য সরকারের মদ বিক্রির এই টার্গেট বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি। নারায়নবাবুর অভিযোগ,এমনিতেই বেআইনি চোলাই মদের দাপট,বাংলা ও বিদেশী মদ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য(গাঁজা,হেরোইন,নেশাযুক্ত পাতা প্রভৃতি)'র প্রসারে জেলার বিভিন্ন এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। তার উপর নুতন করে ওই মদ বিক্রির টার্গেট বাড়ানো হলে এর কুপ্রভাবে ছাত্র-যুবকদের এক বিরাট অংশ নেশাগ্রস্থ হয়ে উঠবে।
এই পরিপ্রেক্ষিতে যাহাতে রাজ্য সরকারের দেওয়া এই মদ বিক্রির টার্গেট বৃদ্ধির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হয়,তার আবেদন জানিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়। ওই স্মারকলিপির প্রতিলিপি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট কেও দেওয়া হয়েছে বলে নারায়নবাবু জানান।
No comments