Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

“বাংলার যুব সাথী”: বালিঘাইতে সকাল থেকেই উপচে পড়া ভিড়

“বাংলার যুব সাথী”: বালিঘাইতে  সকাল থেকেই উপচে পড়া ভিড়পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু’ নম্বর ব্লকে সকাল থেকেই দেখা গেল লম্বা ভিড়—কাঠফাটা রোদ উপেক্ষা করে নারী-পুরুষের দীর্ঘ লাইন। রাজ্য সরকারের নতুন প্রকল্প “বাংলার যুব সাথী”-র সুবিধা…

 



“বাংলার যুব সাথী”: বালিঘাইতে  সকাল থেকেই উপচে পড়া ভিড়

পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু’ নম্বর ব্লকে সকাল থেকেই দেখা গেল লম্বা ভিড়—কাঠফাটা রোদ উপেক্ষা করে নারী-পুরুষের দীর্ঘ লাইন। রাজ্য সরকারের নতুন প্রকল্প “বাংলার যুব সাথী”-র সুবিধা পেতে মাধ্যমিক-উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকেই।

২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুব সমাজকে স্বাবলম্বী করতে এই প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত। চাকরি পেলে স্বাভাবিকভাবেই ভাতা বন্ধ হয়ে যাবে। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা ছিল ১৫ আগস্ট ২০২৬ থেকে, কিন্তু মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন—২০২৬ সালের এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে।

আবেদনের জন্য “দুয়ারে সরকার” ক্যাম্পে যেতে হবে। ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ রেখেছে ৫ হাজার কোটি টাকা এবং লক্ষ্য প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তা প্রদান।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেনএগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা তৃণমূলের সহ-সভাপতি স্বরাজ খাঁড়া, 

এগরা-২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী , দলের ব্লক যুব তৃণমূল সভাপতি অর্ধেন্দু সিংহ, এগরা-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম,

মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল সভাপতি দিলীপ বর, সাধারণ সম্পাদক শেখ আইজাদ হোসেন, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি চন্দন জানা, সুদীপ জিৎ, মির্জা নাসের হোসেন বেগ, নিধুরাম গিরি, তাপসী মাইতি, ঝর্ণা জানা, প্রিয়াঙ্কা মাইতি, উষা পাত্র প্রমুখ।

যুব সমাজের ভবিষ্যৎ গঠনে “বাংলার যুব সাথী” প্রকল্প আশার সঞ্চার করেছে, আর সেই আশার প্রতিফলনই দেখা গেল এগরার এই বিশাল ভিড়ে।

No comments