হলদিয়ায় শিক্ষার নতুন অধ্যায়,গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউট উচ্চশিক্ষার উৎকর্ষ স্থাপনে শিলান্যাস করেন স্বামী মুক্তেশ্বরানন্দজী মহারাজহলদিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে মহম্মদপুরে গ্লোবাল গ্রুপ অব ইন্সটিটিউট এর নতুন ক্যাম্পাসে শুভ স…
হলদিয়ায় শিক্ষার নতুন অধ্যায়,গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউট উচ্চশিক্ষার উৎকর্ষ স্থাপনে শিলান্যাস করেন স্বামী মুক্তেশ্বরানন্দজী মহারাজ
হলদিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে মহম্মদপুরে গ্লোবাল গ্রুপ অব ইন্সটিটিউট এর নতুন ক্যাম্পাসে শুভ সূচনার, শিলান্যাস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্বামী মুক্তেশ্বরানন্দজী মহারাজ ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল, ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এছাড়াও গৌরবময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী বিশিষ্ট ক্রীড়াবিদ সম্বরন ব্যানার্জি সহ সংস্কৃত ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।
২৬ শে ফেব্রুয়ারি বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিলান্যাস সম্পূর্ণ হওয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের শুভ সূচনা হয়। গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউটের পথ চলা।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির মহান উদ্দেশ্য নিয়েই গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউট এর পথ চলা শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে সকলের নাগালের মধ্যে পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য যাতে মেধা কখনো সুযোগের অভাবে থেমে না থাকে।।

No comments