৪৭ তম হলদিয়া রিফাইনালের উদ্যোগে পুষ্প প্রদর্শনীফুলকে কেনা ভালবাসে ফুলের বাগানে বিচরণ করার জন্য শিল্প শহরে হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৪৭ তম বার্ষিকী ফুলের মেলা অনুষ্ঠিত হয়। ৬ই ফেব্রুয়ারি থেকে ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত। হলদিয়া টা…
৪৭ তম হলদিয়া রিফাইনালের উদ্যোগে পুষ্প প্রদর্শনী
ফুলকে কেনা ভালবাসে ফুলের বাগানে বিচরণ করার জন্য শিল্প শহরে হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৪৭ তম বার্ষিকী ফুলের মেলা অনুষ্ঠিত হয়। ৬ই ফেব্রুয়ারি থেকে ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত। হলদিয়া টাউনশিপ নেতাজি স্টেডিয়ামে উদ্বোধন হলো ফুলের মেলা উদ্বোধন করলেন হলদিয়ার রিফাইনারি ডাইরেক্টর শুশান্ত কুমার দাস উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ। হলদিয়া টাউনশিপ নেতাজি স্টেডিয়ামে ফুলের মেলা তার ও হস্তশিল্প মেলা সাথেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীতে রয়েছে সম্পূর্ণ প্রস্ফুটিত বিভিন্ন ধরনের ফুল। রঙিন ফুলের পাশাপাশি রয়েছে কথাকলি, মুখোশ চিত্রাঙ্কন স্থানীয় লোকসংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশন এবং অন্যান্য আকর্ষণীয় কার্যকলাপ সহ বেশ কিছু অনন্য ও বিশেষ আকর্ষণ উপভোগ করতে পারবেন এই পুষ্প প্রদর্শনীতে। এই প্রতিযোগিতায় আবাসিক কোয়াটারের রান্নাঘর ও শোভাবর্তক বাগান তবে গাছ কাটা ফুল ফুলের শয্যা থেকে শুরু করে সবজি পর্যন্ত প্রায় ১৫০ টি বেশি বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া রিফাইনারি প্ল্যান হেড সুশান্ত কুমার দাস তিনি বলেন বার্ষিক পুষ্প প্রদর্শনী টি প্রকৃতি এবং সামাজিক জীবনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও প্রতিফলন। এর দৃশ্যমান সুন্দর্যের বাইরেও এটি মানুষকে একত্রিত করে পরিবেশ সচেতনতাকে অনুপ্রাণিত করে এবং হলদিয়ার বাসীদের মধ্যে আনন্দ সৃজনশীলতা ও সম্প্রীতির একটি ভাগ করে নেওয়ার অনুভূতিকে পরিপূরক করে।

No comments