Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সি আই টি ইউ উদ্যোগে হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষের কাছে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন

সি আই টি ইউ উদ্যোগে হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষের কাছে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশনপুলিশ ভেরিফিকেশন নামে সাধারণ শ্রমিকদের হয়রানি করা হচ্ছে । এছাড়া ২০২১ থেকে বকেয়া মজুরি সংশোধন সিওডি করার দাবি নিয়ে আজ হলদিয়া রিফাইনারি গেটে সকাল…

 


সি আই টি ইউ উদ্যোগে হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষের কাছে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন

পুলিশ ভেরিফিকেশন নামে সাধারণ শ্রমিকদের হয়রানি করা হচ্ছে । এছাড়া ২০২১ থেকে বকেয়া মজুরি সংশোধন সিওডি করার দাবি নিয়ে আজ হলদিয়া রিফাইনারি গেটে সকাল থেকে সিআইটিইউর উদ্যোগে গেটসভা ও প্রতিবাদ সভা হয়। পরে  প্রতিনিধি মূলক হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিলেন।

দাবিগুলি হল

১) জুলাই ২০২১ থেকে বকেয়া মজুরি সংশোধন (COD) অবিলম্বে কার্যকর করতে হবে।

২) পুলিশ ভেরিফিকেশনের নামে শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে।

৩) প্রতিমাসের ৭ তারিখের মধ্যে পূর্ণ মজুরি (বেতন) দিতে হবে। শ্রম আইন লঙ্ঘন বন্ধ করতে হবে।

৪) শ্রমিকদের সাইকেল, মোটরসাইকেল বা গাড়ি রাখার জন্য শেড সহ জায়গার ব্যবস্থা করতে হবে।

৫) ইপিএস–৯৫ উচ্চতর পেনশনের জন্য প্রয়োজনীয় নথি দ্রুত EPFO-তে জমা দিতে হবে। উপস্থিত ছিলেন CITU নেতৃত্ব লক্ষ্মীকান্ত সামন্ত, পরিতোষ পট্টনায়ক, চন্ডীপদ জানা, গুরুপদ পাল, দেবেস আদক, সত্যরঞ্জন জানা, দিব্যেন্দু দাস প্রমূখ ।

No comments