Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেড পরিদর্শন এলেন চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জী

হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেড পরিদর্শন এলেন  চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জী হলদিয়া পেট্রো কেমিক্যাল সে প্রায় ৬০০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ফেনল প্রজেক্ট তৈরি হচ্ছে যা ভারতে প্রথম হলদিয়াতে। ২৭ ফেব্রুয়ারি হলদিয়া পেট…

 



হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেড পরিদর্শন এলেন  চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জী 

হলদিয়া পেট্রো কেমিক্যাল সে প্রায় ৬০০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ফেনল প্রজেক্ট তৈরি হচ্ছে যা ভারতে প্রথম হলদিয়াতে। ২৭ ফেব্রুয়ারি হলদিয়া পেট্রো কেমিক্যালস এর চেয়ারম্যান ডঃ পূর্ণেন্দু চ্যাটার্জী আজ হলদিয়া  নির্মাণাধীন ফেনল এবং অ্যাসিটোন প্লান্ট পরিদর্শনে করেন। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এইচপি এল এর সহযোগী প্রতিষ্ঠান অ্যাড প্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালস অংশ হিসেবে পশ্চিমবঙ্গের হলদিয়ায় ওলেফিন রূপান্তরিত প্রযুক্তি (ও সি টি) এর উপর ভিত্তি করে ভারতের প্রথম  প্লান্ট এবং ভারতের বৃহত্তম ফেনল স্থাপন করছে প্রায় ছয় কোটি টাকায় বিনিয়োগের মাধ্যমে। সূত্রে জানা যায় এই প্রকল্পটি এই অঞ্চলে আনুষঙ্গিক শিল্পের বৃদ্ধিকে অনুঘটক করবে এবং উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। প্রকল্পটি পরিকল্পিত সময়সীমার সাথে সঙ্গতিপূর্ণভাবে এগিয়ে চলছে যা এইচপিএলের ডাউন স্ট্রিম পোর্টফোলিকে শক্তিশালী করার এবং প্রজেক্টটি যথাসময়ে সম্পন্ন হবে বলে জানান।

No comments