স্মার্ট মিটার বাতিলের দাবিতে ব্রজলাল চক হাই রোড বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিদ্যুৎ গ্রাহক দপ্তরে ডেপুটেশন কাজ শুরু করেছেন এ বি ই সি এ সংগঠন। গত কয়েকদিন আগেই বিদ্যুৎ গ্রাহকদের সম্মেলনে আগামী আ…
স্মার্ট মিটার বাতিলের দাবিতে ব্রজলাল চক হাই রোড বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিদ্যুৎ গ্রাহক দপ্তরে ডেপুটেশন কাজ শুরু করেছেন এ বি ই সি এ সংগঠন। গত কয়েকদিন আগেই বিদ্যুৎ গ্রাহকদের সম্মেলনে আগামী আন্দোলনের কর্মসূচি রূপায়িত হয়। আজ ২০ ফেব্রুয়ারি হলদিয়া ব্রজলালচক কাস্টমার কেয়ার এবিইসি এ উদ্যোগে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। স্মার্ট মিটার বাতিল ও সিকিউরিটির উপর হিসাব করে টাকা ফেরতের দাবিতে প্রতিবাদ পত্র জমা দেওয়া হয়। আজকের এই প্রতিবাদ সভায় প্রায় ৫০ জন বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন প্রতিবাদ পত্র জমা দেওয়া গ্রাহকদের স্মার্ট মিটার লাগবেনা স্টেশন ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের এই বিক্ষোভ ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্রজলালচক শাখা সম্পাদক সুকুমার দাস জেলা কমিটির সদ্য সদস্য প্রদ্যুৎ দাস অশোক হাজরা ও নারায়ণ প্রামাণিক প্রমূখ।

No comments