Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় ডাইনি অপবাদ: প্রশাসনের কাছে ডেপুটেশন দিল বিজ্ঞান সংগঠন

পাঁশকুড়ায় ডাইনি অপবাদ: প্রশাসনের কাছে ডেপুটেশন দিল বিজ্ঞান সংগঠন 
গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায় পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলের অন্তর্গত আলাল পাড়া গ্রামে একটি আদিবাসী পরিবারের ১৫ বছরের কিশোর…

 




পাঁশকুড়ায় ডাইনি অপবাদ: প্রশাসনের কাছে ডেপুটেশন দিল বিজ্ঞান সংগঠন 


গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায় পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলের অন্তর্গত আলাল পাড়া গ্রামে একটি আদিবাসী পরিবারের ১৫ বছরের কিশোরী দীর্ঘদিন ধরে অসুস্থ। এই ঘটনার জন্য গ্রামের মোড়লদের উদ্যোগের সালিশি সভা করে পাশের একটি পরিবারের দুই মহিলা ও একজন পুরুষ সদস্যকে দায়ী করা করে মানসিক নির্যাতন করা হয়। দাবি করা হয় তারাই নাকি 'তুকতাক' করে মেয়েটিকে অসুস্থ করেছে। গ্রামে ওঝা নিয়ে এসে এই পরিবারের উপর মানসিক নির্যাতনের হুমকি দেওয়া হয়। 

         এই ঘটনা জানার পরই বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে ওই গ্রামে গিয়ে দুটি পরিবারের সাথে দেখা করে  পরিবারে সদস্য ও স্থানীয় মানুষদের সাথে কথা বলে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। জানা যায়, অসুস্থ মেয়েটিকে আধুনিক চিকিৎসা করানোর পরিবর্তে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় মূলত ওঝা ও গুণীনের কাছে নিয়ে যাওয়া হয়েছে। মানসিকভাবে নির্যাতিত পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে। গ্রামের কিছু মোড়ল এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে। আজ ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে পাঁশকুড়ার বিডিও'র নিকট ডেপুটেশন দেওয়া হয়। দাবি করা হয়,  

১ ) প্রশাসনিক উদ্যোগে অসুস্থ মেয়েটির দ্রুত উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

২) ডাইনি অপবাদে  মানসিক ভাবে নির্যাতিত পরিবারটির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৩) প্রশাসনিক উদ্যোগে ওই গ্রামে এই ধরনের কুসংস্কার দূরীকরণের জন্য সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা  সম্পাদক সুমন্ত সী বলেন, "বিডিও' র সাথে আলোচনা সদর্থক হয়েছে। উনি জানিয়েছেন অসুস্থ মেয়েটির চিকিৎসার দায়িত্ব একটি আদিবাসী সংগঠন নিয়েছে। উনি এই বিষয়ে নজর রাখবেন। এলাকায় সচেতনতা মূলক কর্মসূচিতে আমাদের সাথে নিয়ে উনি নিজেও থাকতে চেয়েছেন। পাশাপাশি। "

No comments