Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দরের উচ্ছেদের বিরুদ্ধে হলদিয়া প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিলেন তৃণমূল

হলদিয়া বন্দরের উচ্ছেদের বিরুদ্ধে হলদিয়া প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিলেন তৃণমূলহলদিয়া বন্দরের নিজস্ব জায়গায় দখল করে রয়েছে বহু মানুষ। সেই সকল মানুষকে বন্দরের জায়গা ছেড়ে দেওয়ার জন্য মাইক প্রচার চলছে বিভিন্ন এলাকায়। হলদিয়া প…

 


হলদিয়া বন্দরের উচ্ছেদের বিরুদ্ধে হলদিয়া প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিলেন তৃণমূল

হলদিয়া বন্দরের নিজস্ব জায়গায় দখল করে রয়েছে বহু মানুষ। সেই সকল মানুষকে বন্দরের জায়গা ছেড়ে দেওয়ার জন্য মাইক প্রচার চলছে বিভিন্ন এলাকায়। হলদিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের রায়রায়ারচক এলাকার বহু মানুষ রয়েছেন বন্দরের নিজস্ব জায়গায় বসবাস করছেন। তাদেরকে বন্দরের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কয়েকদিন ধরে মাইক প্রচার চলছে।  সেই সকল মানুষদের নিয়ে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল দাসের নেতৃত্বে আজকের আলী পল্টুর উপস্থিতিতে  মানুষদের নিয়ে বন্দরের প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিলেন। আজগর আলী পল্টু বলেন এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা চলছে কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হবে তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় ভেবে এই মুহূর্তে যাতে ওই সকল ঘর ভাঙ্গা না হয় তার জন্যই আজকের বন্দরে লিখিত স্মারকলিপি দিলেন। তিনি বলেন এই সকল মানুষের পাশে আমরা রয়েছি যদি বন্দর কর্তৃপক্ষ না শোনেন তাহলে আমরা আগামী দিনে আমাদের আন্দোলন সেভাবেই চালিয়ে যাব।


No comments