জনজীবনের বিভিন্ন সমস্যার সমাধানের দাবীতে বল্লুক-১ প্রধানের নিকট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বিক্ষোভ-ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:পাড়ার সমাধান প্রকল্পের কাজগুলি অবিলম্বে শেষ,এলাকার ভগ্ন রাস্তাগুলোকে অবিলম্বে সংস্কার এব…
জনজীবনের বিভিন্ন সমস্যার সমাধানের দাবীতে বল্লুক-১ প্রধানের নিকট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বিক্ষোভ-ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:
পাড়ার সমাধান প্রকল্পের কাজগুলি অবিলম্বে শেষ,এলাকার ভগ্ন রাস্তাগুলোকে অবিলম্বে সংস্কার এবং ভগ্নপ্রায় কাঠের পুলগুলি সংস্কার,পঞ্চায়েতের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে মানুষের হয়রানি বন্ধ,১০০ দিনের কাজ চালু এবং মদ ও লটারি বন্ধের দাবীতে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের নোনাকুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বল্লুক-১ অঞ্চল প্রধানের নিকট বিক্ষোভ-ডেপুটেশন হয়। এই ডেপুটেশনে বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক বাসুদেব সামন্ত, লোকাল কমিটির সদস্য স্বপন সামন্ত,তরুণ জানা,প্রশান্ত ঘড়া,শান্তি রুইদাস প্রমূখ। ডেপুটেশানে প্রধান হয়রানি বন্ধ করার দাবী মেনে নেন এবং যাতে দ্রুত প্রকল্পগুলি শুরু সহ অন্যান্য দাবীগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সেই কথা বলেন। ডেপুটেশনের পর একটা বিক্ষোভ মিছিল নোনাকুড়ি বাজার পরিক্রমা করে।

No comments