Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার দেউলপোতা নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান

হলদিয়ার দেউলপোতা  নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দল পরিবর্তন লক্ষ্য যতই প্রকট হচ্ছে শিল্পসহ হলদিয়ায় কখনো পদ্মফুল শিবির থেকে তৃণমূলে যোগদান আবার কখনই সিপিএম ও তৃণমূল থেকে পদ্মফু…

 




হলদিয়ার দেউলপোতা  নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান

 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দল পরিবর্তন লক্ষ্য যতই প্রকট হচ্ছে শিল্পসহ হলদিয়ায় কখনো পদ্মফুল শিবির থেকে তৃণমূলে যোগদান আবার কখনই সিপিএম ও তৃণমূল থেকে পদ্মফুলে যোগদান। আসল বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দল ভাঙার রণকৌশল ততই প্রক্ট হচ্ছে। গত  ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত ২২২- ২২৩ নম্বর বুথ থেকে নির্বাচিত হয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। আজ তৃণমূলের যোগদান করলেন  অপর্ণা রানা। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার জেলা সম্পাদক সৌভিক দাস তৃণমূলে যোগদান করলেন। হলদিয়া দেউলপোতা গ্রাম পঞ্চায়েত নির্দল প্রার্থী জয়লাভ করলেও দোলপাতা অঞ্চল ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিলেন। কিন্তু তৃণমূলে যোগদান করায় দেউলপোতা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। সোমবার ২রা ফেব্রুয়ারি হলদিয়া ব্রজলালচকে তৃণমূলের পার্টি অফিসে নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যা অপর্ণা রানা তৃণমূলে যোগদান করেন। দোলউপতা গ্রাম পঞ্চায়েতে মোট ২৭ জন সদস্য।  তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে১৪ অপরদিকে ক্ষমতায় দখলে থাকা বিজেপি সদস্য কমে ১৩ হয়ে যায়। আগামী দিনের তৃণমূল কংগ্রেস অনাস্থা দেখলে দেউলপোতা গ্রাম পঞ্চায়েত বিজেপি হাতছাড়া হবে? আজকের এই সভায় উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের  হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি অশোক মাইতি, দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।

No comments