কেন্দ্র সরকারী কালা কানুন প্রতিবাদে সকাল থেকে শিল্প শহরে ধর্মঘটে সামিল হলেন শ্রমিকরা।সরকারি চাকরি শ্রমকোড বাতিল, মূল্যবৃদ্ধি ও বেসরকারিকরণ রোধ সকল বেকারের কাজ, 100 দিনের কাজের প্রকল্প পূর্বের মত চালু, মালিক শ্রেণীর অবাধ শোষণ অত্য…
কেন্দ্র সরকারী কালা কানুন প্রতিবাদে সকাল থেকে শিল্প শহরে ধর্মঘটে সামিল হলেন শ্রমিকরা।
সরকারি চাকরি শ্রমকোড বাতিল, মূল্যবৃদ্ধি ও বেসরকারিকরণ রোধ সকল বেকারের কাজ, 100 দিনের কাজের প্রকল্প পূর্বের মত চালু, মালিক শ্রেণীর অবাধ শোষণ অত্যাচার ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ নীতির বিরুদ্ধে আজ সকাল থেকে সিটি সহ দশটি কেন্দ্রীয় স্টেট ইউনিয়ন এবং শিল্পক্ষেত্র ভিত্তিক ফেডারেশন ও ১২ ই জুলাই কমিটির ডাকে,আজকের সারা ভারত সাধারণ ধর্মঘট ও শিল্প পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটের সমর্থনে হলদিয়া সিটি সেন্টার ক্ষুদিরাম নগর হলদিয়া রিফাইনারি গেট এইচ পি এল গেট, টাটা পাওয়ার, হলদিয়া বন্দরের জহর টাওয়ার গেটে ধর্মঘটের সমর্থনে মিছিল পিকেটিং হয়। আজকের মিছিলে নেতৃত্ব দেন সিআইটি ইউ নেতৃত্ব পরিতোষ পট্টনায়েক লক্ষ্মী কান্ত সামন্ত প্রমুখ।
সি আই টিইউ জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক দাবি করেন কেন্দ্র সরকারের এই কালাকানুনের প্রতিবাদে শিল্পসহ হলদিয়া ধর্মঘট সম্পূর্ণ সফল হয়েছে। বহু শ্রমিক শ্রেণীর মানুষ আজকের এই ধর্মঘটে শামিল হয়েছেন। আজকের এই ধর্মঘট নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার তিনি বলেন আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিআইটিইউ সহ ভারতী সংগঠন আজকের এই ধর্মঘট ডেকেছিলেন কিন্তু হলদিয়ার মানুষ এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছেন।

No comments