Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাজেটে ঘাটাল মাস্টার প্লানে কোন অর্থ বরাদ্দ না করায় দুই মেদিনীপুরের বানভাসিদের মধ্যে তীব্র ক্ষোভ

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্লানে কোন অর্থ বরাদ্দ না করায় দুই মেদিনীপুরের বানভাসিদের মধ্যে তীব্র ক্ষোভ   সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :        প্রত্যাশামত ২০২৬-২০২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে  দুই মেদ…

 



২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্লানে কোন অর্থ বরাদ্দ না করায় দুই মেদিনীপুরের বানভাসিদের মধ্যে তীব্র ক্ষোভ   

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : 

       প্রত্যাশামত ২০২৬-২০২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে  দুই মেদিনীপুর জেলার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বহু প্রতিক্ষিত 'ঘাটাল মাস্টার প্ল্যানে' কেন্দ্রীয় অর্থ বরাদ্দের বিষয়ে কোন উচ্চবাচ্য করেন নি। 

         এ বিষয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি আজ এক প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে অভিযোগ করেন,এই ধরনের বড় সেচ ও নিকাশী প্রকল্পে রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা মঞ্জুরের কথা ঘোষণা করে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। আমরা আশা করেছিলাম,দেরিতে হলেও কেন্দ্রীয় সরকারের বোধোদয় ঘটবে। হয়তো এবারকার বাজেটে কিছু হলেও অর্থ বরাদ্দ করবে। কিন্তু সে ব্যাপারে মন্ত্রী মহোদয়া কোন উচ্চবাচ্য না করায় শুধু আমাদের কমিটি নয়,দুই মেদিনীপুর জেলার প্রায় ২০ লক্ষ মানুষ ভীষনভাবে আশাহত হয়েছেন।

             নারায়ণবাবু বলেন,দুই মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের প্রায় কুড়ি লক্ষাধিক মানুষকে ফি বছরের বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি হয়েছিল এই মাস্টার প্ল্যান। ১৯৯২ সালে তৎকালীন রাজ্যের বামফ্রন্ট সরকার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও বিশেষ কোনো কাজই করেননি। অবশেষে স্থানীয় বাসিন্দারা 'ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি' গঠন করে উভয় সরকারের কাছে আন্দোলন সংগঠিত করলে আবার নতুন করে প্রকল্পটি পুনর্মূল্যায়ন করা হয়। পরবর্তী সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা টালবাহানার পরিপ্রেক্ষিতে কেন্দ্র কোন অর্থ মঞ্জুর না করায় অবশেষে গত ২০২৫ সালে পশ্চিম বঙ্গ  সরকার রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করে এই মাস্টার প্ল্যানে। "নো কস্ট" পদ্ধতিতে শিলাবতী-কংসাবতী-রূপনারায়ণ নদী সহ বিভিন্ন নিকাশি খালগুলি সংস্কারের পরিকল্পনা নেয় সেচ ও জলপথ দপ্তর। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। যদিও শিলাবতী নদী সংস্কারের কাজ প্রায় দু মাস পূর্বে শুরু হলেও এখনো এক কিলোমিটার অংশ পূর্ণ সংস্কার হয়নি। 



No comments