Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা 'অভিযান' ক্লাবের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের এবং দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ

সুতাহাটা 'অভিযান' ক্লাবের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের এবং দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণপূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা অবস্থিত অভিযান ক্লাব। বছর ধরে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের দুস্থদের চারা গাছ রোপন তাদের নিত্য…

 


সুতাহাটা 'অভিযান' ক্লাবের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের এবং দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা অবস্থিত অভিযান ক্লাব। বছর ধরে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের দুস্থদের চারা গাছ রোপন তাদের নিত্যনৈমিত্ত কাজের মধ্যে রয়েছে। বারো মাসে তেরো পার্বণের মতো সারাটা বছর ধরে সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন সুতাহাটার "অভিযান" ক্লাব। বিবেকানন্দের জন্মদিন কে সামনে রেখে তাদের পথচলা শুরু হল। সারা বছর ধরে তাদের এই ধরনের কর্মসূচি চলবে বলে জানালেন। অভিযান ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী এবং ক্লাব সম্পাদক শোভন জানা।

অভিযানের ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন...... জীব সেবাই শিব সেবা , এই বাণীকে সামনে রেখে আমরা সুতাহাটার আমলাট 'অভিযান' স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এবং দুস্থ মানুষদের কম্বল বিতরণের কর্মসূচি পালন করলাম ।  সারা মাস জুড়ে আমাদের এই মহতী কর্মসূচি চলতে থাকিবে ।সকলের সহযোগিতা প্রার্থনা করছি।

ক্লাব সম্পাদক শোভন জানা জানান সারাটা বছরজুড়েই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি আমরা নিয়ে থাকি এবং অভিযানের সদস্যরা সমাজের বিভিন্ন কাজকর্মে সক্রিয়ভাবে মানুষের পাশে থাকে। আমাদের আরো বিভিন্ন রকম পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য মানুষের কাজ করার, মানুষের পাশে থাকার।

মানবতার সেবায় নিরন্তর পথ চলা আমাদের। সমাজসেবা আমাদের প্রতিজ্ঞা। 

আপনাদের আশীর্বাদ দোয়া প্রার্থনা করছি যাতে আমরা আগামী দিন মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করে যেতে পারি।

অভিযান তাদের বড় উৎসব আলোর উৎসবের পাশাপাশি সারাটা বছর ধরে সামাজিক কাজে অঙ্গীকারবদ্ধ থাকে।

আমাদের মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী ক্লাব সম্পাদক শোভন জানা সহ-সম্পাদক তনুময় সামন্ত, ক্লাব অডিটর শোভন মাইতি, সুশান্ত ধাড়া,শংকর প্রসাদ মাইতি, শুভঙ্কর সামন্ত, ঋত্বিক ধাড়া, গৌরহরি দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।

No comments