এক বছর পূর্ণ হল ওয়ার্ড সহায়ক দের কো-অপারেটিভ সোসাইটি
ওয়ার্ড সহায়কদের অভিনব উদ্যোগ। নিজেদের স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে এবং পরস্পর পরস্পরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এক বছর আগে তৈরি করেছিলেন কো-অপারেটিভ একটি সংস্থা। সেই কো-অপ…
এক বছর পূর্ণ হল ওয়ার্ড সহায়ক দের কো-অপারেটিভ সোসাইটি
ওয়ার্ড সহায়কদের অভিনব উদ্যোগ। নিজেদের স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে এবং পরস্পর পরস্পরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এক বছর আগে তৈরি করেছিলেন কো-অপারেটিভ একটি সংস্থা। সেই কো-অপারেটিভ এর মাধ্যমে পাশাপাশি নিজেদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে পারে বিপদে-আপদে সেই উদ্যোগ নিয়েছিলেন কয়েকজন। শিল্প শহর হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ড রয়েছে। বেশ কয়েকজন কর্মসংস্থান থেকে বিদায় নিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী। যারা রয়েছেন তাদেরকে নিয়েই এই কনজিউমারস কো-অপারেটিভ তৈরি করেছেন। আজ এক বছর পূর্ণ হয়েছে তাদের বাৎসরিক সাধারণ সভা এবং সহকর্মীদের জন্মদিন পালন মধ্য দিয়ে বনভোজন আজ অনুষ্ঠিত হয়।
পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত হলদিয়া পৌরসভা। পৌর এলাকার ওয়ার্ড সহাকদীর নিজেদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কো-অপারেটিভ সোসাইটি গঠন হয়েছিল এক বছর আগে আজ তার এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরের পদার্পণ করল সোসাইটি সদস্যদের নিয়ে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয় সানসেট ভিউ পয়েন্ট বালুঘাটা। বিভিন্ন রকমারি খাবার এবং সদস্যদের জন্য ছিল আকর্ষণীয় গিফট। সোসাইটির সম্পাদক উত্তর বেরা, সভাপতি মানিক চন্দ্র গায়েন , কোষাধ্যক্ষ চন্দন কুমার গিরি বলেন আমরা প্রতিনিয়ত আমাদের সহায়কদের নিয়ে আলাপ-আলোচনা এবং সহায়কদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এই ধরনের সোসাইটি গঠন করেছি।
হলদিয়া পৌরসভার অন্তর্গত ২৯ টি ওয়ার্ডের ওয়ার্ড সহায়ক তারা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন কো-অপারেটিভ প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে কোপারেটিভ সদস্যরা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে বাৎসরিক সভা এবং বনভোজন করলেন সানসেট ভিউ পয়েন্টে। তারই সাথে আজ সদস্যদের মধ্যে একজনের ৩৪ তম জন্মদিন সৌমেন দাস তার পরিবারের সকলকে নিয়ে বার্থডে কেক কেটে সকলকে সাথে নিয়ে জন্মদিন ভাগ করে নিলেন।


No comments