হলদিয়া পেট্রো কেমিক্যালস কারখানার কর্মচারীদের জোরপূর্বক ভি আর এস নিতে বাধ্য করা, এবং ফর্মে স্বাক্ষর সহ অন্যান্য দাবিতে সিআইটিইউ বিক্ষোভ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেড এইচ পি এল কারখানার শ্রমিক কর্মচারীদ…
হলদিয়া পেট্রো কেমিক্যালস কারখানার কর্মচারীদের জোরপূর্বক ভি আর এস নিতে বাধ্য করা, এবং ফর্মে স্বাক্ষর সহ অন্যান্য দাবিতে সিআইটিইউ বিক্ষোভ।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেড এইচ পি এল কারখানার শ্রমিক কর্মচারীদের ভিআরএস ফর্মে জোরপূর্বক স্বাক্ষর প্রতিবাদ করছেন সি আই টি ইউ। ক্যান্টিনের ভর্তুকি হ্রাস সহ নানান ভাবে বঞ্চনার প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন এর উদ্যোগে ওই কারখানার গেটে বিক্ষোভসভা হয়। এইচ পি এল কারখানার এক নম্বর গেটে এদের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য দেবাঞ্জন চক্রবর্তী জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক, অচিন্ত্য শাসমল প্রমুখ।
১. জোর করে VRS ফর্মে স্বাক্ষর করানো চলবে না। VRS ফর্মে নেওয়া জোরপূর্বক সাইন প্রত্যাহার করতে হবে।
২. সুগার, প্রেসার কোলেস্টেরলের অজুহাতে VRS মানছি না, মানবো না। একেবারে কাজে অক্ষম শ্রমিকের ক্ষেত্রে তার পরিবারের একজনকে কাজ দিতে হবে।
৩. ফেস পাঞ্চ ব্লক করে দেওয়ার হুমকির বিরুদ্ধে সমস্ত শ্রমিক এক হও।
৪. শ্রমিকস্বার্থে ক্যান্টিনে ভর্তুকি হ্রাস করা চলবে না।
৫. MOS ওয়ার্কারদের শূন্য পদে, একই বেতনের শ্রমিক নিয়োগ করতে হবে।স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে।
৬. শ্রমিক কর্মচারীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করতে হবে।
৭. শ্রমিক বিরোধী তুষার মজুমদার হলদিয়া থেকে দূর হটো।

No comments