স্কুলের পরীক্ষা বদল করে বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্কুলে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে! (ছাত্রদের কাছে থেকে সংগ্রহ করা পরীক্ষার সময়সূচি)
সরকারি স্কুলে প্রাকটিক্যাল পরীক্ষার সূচি বদল করে একটি স্বেচ্…
স্কুলের পরীক্ষা বদল করে বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্কুলে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে!
(ছাত্রদের কাছে থেকে সংগ্রহ করা পরীক্ষার সময়সূচি)সরকারি স্কুলে প্রাকটিক্যাল পরীক্ষার সূচি বদল করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের তরজোড় হলদিয়ার সুতাহাটায়।
এই ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং একটি বেসরকারি শিল্প সংস্থার যৌথ উদ্যোগে সুতাহাটা ব্লকের পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়ে আজ ১২ ডিসেম্বর শুক্রবার একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হতে চলেছে। স্কুলে বার্ষিক পরীক্ষা চলাকালীন এভাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির করার ছাড়পত্র কীভাবে স্কুল কর্তৃপক্ষ পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও স্কুলের প্রধান শিক্ষক দীনেশ রায় প্রামাণিকের সাফাই, 'আমি এলাকার মানুষের সুবিধার্থে স্বাস্থ্য পরীক্ষা শিবির করার অনুমতি দিয়েছি। এর মাধ্যমে আমি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি।' যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি বদল করে থাকতো পরীক্ষা শিবির করার ঘটনা স্থানীয় বিডিও থেকে স্কুল পরিদর্শক সকলেরই অজানা। পড়ুয়ারা জানিয়েছে, গত ২৫ শে নভেম্বর প্রত্যেকটি শ্রেণির পৃথক গ্রুপে বার্ষিক পরীক্ষার সূচি দেয় স্কুল কর্তৃপক্ষ। পরের দিন ২৬ শে নভেম্বর একই ভাবে প্রাকটিক্যাল পরীক্ষার সূচি দেয়া স্কুল কর্তৃপক্ষ। এরপর গত ৫ই ডিসেম্বর হঠাৎ করে সেই সূচি বদল করা হয়। কিন্তু কেন সূচি বদল করা হল সে বিষয়ে পড়ুয়া এবং অভিভাবক কাউকেই জানানো হয়নি। আজ ১২ই ডিসেম্বর শুক্রবার পঞ্চম শ্রেণীর শরীর শিক্ষা এবং হাতের কাজের পরীক্ষা ছিল। সেই পরীক্ষা নির্দিষ্ট সূচির একদিন আগেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার বিকেল থেকেই স্কুল চত্বরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের হোডিং লাগানো হয়। সেই হোল্ডিং দেখেই এলাকার শোরগোল পড়ে। পরীক্ষা চলাকালীন কীভাবে স্কুলে স্বাস্থ্য পরীক্ষা হবে তা নিয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব চেয়েছেন অভিভাবকদের একাংশ। জেলা স্কুল শিক্ষা দপ্তর এই ধরনের বেসরকারি সংস্থা পরীক্ষা বন্ধ করে স্বাস্থ্য পরীক্ষা শিবির করতে পারে তার অনুমোদন দেয় কিভাবে। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে খেয়াল খুশিমতো পরীক্ষা বন্ধ করে বেসরকারি সংস্থা উদ্যোগে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির কিভাবে হয়। সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষার শিবির কি পরীক্ষার পর করা যেত না না এর মধ্যে কোন অভিসন্ধি রয়েছে? এই ঘটনা কটাক্ষ করেছেন এলাকার ভূমিপুত্র প্রদীপ বিজলী তিনি বলেন বর্তমান রাজ্য সরকারের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সবই জেলে যদিও কিছুদিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড় পেয়েছে তবে এখনো আইনে বাধা রয়েছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিতে চাইছে ইতিমধ্যে বিভিন্ন স্কুলের ছাত্র ও শিক্ষক না থাকায় অনেক স্কুল বন্ধের পথে। স্কুলের পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা সে দিকে সাধারণত লোকাল প্রশাসন তাদের নজরে নেই। আর সেজন্যই স্কুলের শিক্ষক বেসরকারি সংস্থা আঁতাত করেই স্কুলের নিয়ম-শৃঙ্খলা ভন্ন করে এই ধরনের শিক্ষা শিবির করছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পরীক্ষার পর সরকারি বা বেসরকারি যে উদ্যোগেই হোক স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হোক কিন্তু পরীক্ষা বন্ধ করে নয়।



No comments