Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় বিজ্ঞান সেমিনারে হলদিয়ার মুখ উজ্জ্বল করল অলিপ্রিয়া হালদার!

জাতীয় বিজ্ঞান সেমিনারে হলদিয়ার মুখ উজ্জ্বল করল অলিপ্রিয়া হালদার!প্রত্যেক বছরই মতই জেলা রাজ্য এবং ইন্টারন্যাশনাল বিজ্ঞান সেমিনারের আয়োজন করে জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদ। জেলা  এবং রাজ্য জাতীয় স্তরে তিনটি ভিন্ন বিভাগে অনুষ্ঠি…

 


 জাতীয় বিজ্ঞান সেমিনারে হলদিয়ার মুখ উজ্জ্বল করল অলিপ্রিয়া হালদার!

প্রত্যেক বছরই মতই জেলা রাজ্য এবং ইন্টারন্যাশনাল বিজ্ঞান সেমিনারের আয়োজন করে জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদ। জেলা  এবং রাজ্য জাতীয় স্তরে তিনটি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়। সেমিনারে ২০টি এমসিকিউ, ৬ মিনিটের উপস্থাপনা এবং তারপর একটি মৌখিক অধিবেশন হয় এই সেমিনারে।

হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী অলিপ্রিয়া হালদার জেলা রাজ্য উত্তীর্ণ হয়ে জাতীয় স্তরে সেমিনারে অংশগ্রহণ করেছিলেন সেই সেমিনারে দ্বিতীয় স্থান অধিকার করে  জেলা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। জেলা বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় ২০ আগস্ট অংশ অংশগ্রহণ করে সৈকত শহর দিঘাতে। বিজয়ীর হাতে সার্টিফিকেট, ট্রফি এবং স্বর্ণপদক এবং বিজ্ঞানীদের দুটি বই পেয়েছিলেন। রাজ্য বিজ্ঞান সেমিনার ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ড, রমাতোষ  সরকার পুরস্কার, মেয়েদের মধ্যে সেরা হওয়ার জন্য শর্মিলা মুখার্জি পুরস্কার এবং বিজয়ী সার্টিফিকেট কোয়ান্টাম বিজ্ঞানের উপর দুটি বই উপস্থাপনার উপর একটি বই সুদৃশ্য ব্যাগ ক্যালকুলেটর পুরস্কার পেয়েছিলেন। 

৩০ শে সেপ্টেম্বর জাতীয় বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় শ্রোডি ঞ্জারের কেটে।অলিপ্রিয়া পায় রানার্সআপ সার্টিফিকেট ব্যাগ শার্ট ক্যাপ ফ্লাস্ক, ডাইরি এবং একটি স্মারক দুটি বিজ্ঞান কিট বিজ্ঞানের উপর দুটি বই এবং ২৪ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছেন। এবং ৩১ শে অক্টোবর বিঈশ্বর মিউজিয়াম বিজয়ীদের জন্য ফিল্ড ট্রিপের  অংশ হিসেবেই ব্যাঙ্গালুরুতে আইআইএসসি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স পরিদর্শনের  আয়োজন করেছিলেন জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদ। হলদিয়ার অলিপ্রিয়া হালদার হলদিয়া টাউনশিপ এংঙ্কারেজ বিবেকানন্দ মিশন বিদ্যালয়ের ছাত্রী। এই জেলা রাজ্য এবং জাতীয় স্তরে সেমিনারে গাইড হিসেবে ছিলেন শিক্ষক ড, দেবাশীষ রায়। স্কুলের প্রধান শিক্ষিকা জয়িতা চক্রবর্তী বলেন আমাদের স্কুল, জেলা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছে অলিপ্রিয়া হালদার। আমরা চাইবো আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতায় আরো বেশি বেশি করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা বিকাশ ঘটবে এবং জেলা রাজ্যের মুখ উজ্জ্বল করবে।

No comments