সরকারি বেসরকারি ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন হলদিয়ার হেল্থ সায়েন্স !
হলদিয়া ডেন্টাল কলেজ আয়োজিত ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স কলেজ। ওই টুর্নামেন্টে রানার্স হ…
সরকারি বেসরকারি ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন হলদিয়ার হেল্থ সায়েন্স !
হলদিয়া ডেন্টাল কলেজ আয়োজিত ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হলদিয়া ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স কলেজ। ওই টুর্নামেন্টে রানার্স হয়েছে কলকাতার এসএসকেএম। হাড্ডাহাড্ডি লড়াইতে এসএসকেএমের ডাক্তারি পড়ুয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হেল্থ সায়েন্সের পড়ুয়ারা। রাজ্যের সরকারি ও বেসরকারি ডাক্তারি পড়ুয়া, প্যারা মেডিকেল ও ফার্মাসি পড়ুয়াদের নিয়ে তিন দিনের ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্টের আয়োজক ছিল হলদিয়া ইন্সটিটিউট অব ডেন্টাল সায়েন্সেস এন্ড রিসার্চ(হিডসার)। রাজ্যের ৯টি কলেজ ওই টুর্নামেন্টে অংশ নেয়। রাতদিনের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও আইকেয়ার শিক্ষা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ।
হলদিয়া হেল্থ সায়েন্স পর পর তিনটি সেট জিতে নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে। চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার মূল্য ২৫ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন হলদিয়া ডেন্টাল কলেজের ডিরেক্টর উত্তম সেন। রানার্স টিম এসএসকেএমকে পুরস্কার মূল্য ১৫ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হলদিয়া হেল্থ সায়েন্সের পড়ুয়া সায়ন মাজি এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বিনীত নারায়ণ। কলেজের ডিরেক্টর উত্তম সেন বলেন, এবার প্রথম ডেন্টাল কলেজ রাজ্যের কয়েকটি কলেজ নিয়ে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে। পরের বছর রাজ্যের ২০টি কলেজ নিয়ে টুর্নামেন্ট হবে। টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রীতিভূষণ অধিকারী, সৌরভ প্রামানিক, সৌমেন ঘোষ বলেন, রঙিন আতশবাজির সঙ্গে পড়ুয়ারা সমবেত করতালির মাধ্যমে এদিন চ্যাম্পিয়ন টিম ও রানার্স টিমের সদস্যদের অভিবাদন জানান। খেলা পরিচালনার জন্য রাজ্যস্তরের রেফারিদের আনা হয়েছিল। তিনদিন ধরে মাঠে খেলার ধারাবিবরণী দেন ডেন্টাল কলেজের পড়ুয়া সৌপ্তিক পাল, শুভাশিস সরকার।
No comments