চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১
সন্ধেয় দুর্গাচকে একটি ছোট চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম শেক রহিবুল আলি(২৪)। তাঁর বাড়ি দুর্গাচক থানার জয়নগরে। এদি…
চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১
সন্ধেয় দুর্গাচকে একটি ছোট চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম শেক রহিবুল আলি(২৪)। তাঁর বাড়ি দুর্গাচক থানার জয়নগরে। এদিন বিকেলে রামনগর সংলগ্ন বালার মোড়ে একটি মোটরবাইকে চেপে দুই বন্ধু দুর্গাচক টাউনের দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি প্রাইভেট গাড়িকে দ্রুত গতিতে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় মোটরবাইক চালক রহিবুলের। বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

No comments