Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন শিক্ষন সংস্থান--হলদিয়ার উদ্যোগে এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল উপার্জনশীল শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা

হলদিয়া জন শিক্ষন সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত সফল উপার্জনশীল শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভাআজ জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল উপার্জনশীল শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলো…

 


হলদিয়া জন শিক্ষন সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত সফল উপার্জনশীল শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা

আজ জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল উপার্জনশীল শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার শুরুতে অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন যে অনেক শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে হাতে নাতে কাজ করে উপার্জন করছেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে অবহিত নন। তারা যাতে সরকারি সুবিধা নিয়ে আরো বড় ব্যবসায়ী হতে পারেন সেইজন্য এই সভার আয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন সরকারি অফিসারেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন SBI পেট্রোকেমিক্যাল  শাখার Branch Manager  সঞ্জয় কুমার, হলদিয়া IOB ব্যাংকের ম্যানেজার  পঙ্কজ কুমার সিনহা, মার্কেটিং ম্যানেজার ( DIC) পূর্ব মেদিনীপুর মাননীয় প্রকাশ বাগ,  নাড়ুগোপাল হাজরা District Project Manager পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ সরকার। এদিন প্রায় দেড় শতাধিক উপার্জনশীল শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা তাদের অভিজ্ঞতার কথা ও জন শিক্ষন সংস্থানের সমাজে উল্লেখযোগ্য ভূমিকার কথা ব্যক্ত করেন। এই ধরনের আলোচনার মাধ্যমে তারা এগিয়ে চলার শপথ গ্রহণ করেন। তারা বলেন জন শিক্ষন সংস্থানের মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিয়ে নিজের আয় বৃদ্ধির দ্বারা পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। আজকের সভা থেকে তারা ভবিষ্যতে আরো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছেন। উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ জন শিক্ষন সংস্থানের অধিকর্তা কে এধরনের উদ্যোগ নেওয়ার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন। জন শিক্ষন সংস্থানের সমস্ত কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ও পরিচালনা সবাইকে আপ্লুত করে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলতার সঙ্গে আজকের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আলোচনা সভার পরিসমাপ্তি ঘটে।

No comments