সি আই টি ইউ উদ্যোগে হলদিয়া রিফাইনারি গেটে সমাবেশ
রিফাইনারীতে শ্রমিকদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ লড়াই জোরালো করার ডাক ঠিকা সহ সর্বস্তরের শ্রমিকদের অধিকার হরণ, শোষন -বৈষম্য সহ কালা শ্রমকোড আইন জারি করে কর্পোরেটের স্বার্থ দেখার …
সি আই টি ইউ উদ্যোগে হলদিয়া রিফাইনারি গেটে সমাবেশ
রিফাইনারীতে শ্রমিকদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ লড়াই জোরালো করার ডাক ঠিকা সহ সর্বস্তরের শ্রমিকদের অধিকার হরণ, শোষন -বৈষম্য সহ কালা শ্রমকোড আইন জারি করে কর্পোরেটের স্বার্থ দেখার চক্রান্ত রুখতে ও রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে আজ হলদিয়া রিফাইনালে গেটে সমাবেশের ডাক দিয়েছে আইওসি ঠিকা, ক্যান্টিন ও মার্কেটিং ডিভিশন মজদুর ইউনিয়ন (সিআইটিইউ ) । সমাবেশের কারণ জানতে চাইলে সিআইটিইউ নেতা ও ইউনিয়নের সভাপতি লক্ষীকান্ত সামন্ত বলেন, 2021 সাল থেকে পাঁচ হাজারের বেশি শ্রমিকের দাবী সনদ (সিওডি) ঠিকাদার ও রিফাইনারি কর্তৃপক্ষ ফয়সালা করেনি। এছাড়াও কর্মরত শ্রমিকদের কারখানায় কাজে ঢুকতে পুলিশ ভেরিফিকেশনের কাগজ দেখানোর নামে চরম হেনস্তার শিকার প্রতিদিনই হতে হচ্ছে। সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য ই পি এস'৯৫ হায়ার পেনশন চালুর ব্যাপারে কর্তৃপক্ষ নারাজ, শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়মিত বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দেওয়া সহ কর্ম ক্ষেত্রে নানা সমস্যা নিয়ে বারংবার ইউনিয়নগুলি থেকে লিখিত ও মিটিং করা সত্ত্বেও কোন কিছু ফলপ্রসূ হয়নি। দীর্ঘ লড়াইয়ের অর্জিত অধিকার গুলি 2011 সাল থেকে লুট হচ্ছে। যা হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে চলছে। নিরুপায় হয়ে এই শ্রমিক সমাবেশ। এরপর আমরা বৃহত্তর আন্দোলন সহ প্রয়োজনে ধর্মঘটের পথে যেতে বাধ্য হব। শ্রমিকদের স্বার্থে সকলের কাছে আমরা ঐক্যবদ্ধ লড়াইকে জোরালো করার আহ্বান জানাচ্ছে।বক্তব্য রাখেন লক্ষীকান্ত সামন্ত, সুব্রত পন্ডা, অচিন্ত্য শাসমল,পরিতোষ পট্টনায়ক প্রমূখ।

No comments