বাঘের মতো দেখতে কিন্তু বাঘ নয়,হলদিয়ায় উদ্ধার বাঘরোল রাতের অন্ধকারে দেখতে পায় বাঘের মত কিছু যেন একটা ঘুরছে আর সকাল হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটেছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলা…
বাঘের মতো দেখতে কিন্তু বাঘ নয়,হলদিয়ায় উদ্ধার বাঘরোল
রাতের অন্ধকারে দেখতে পায় বাঘের মত কিছু যেন একটা ঘুরছে আর সকাল হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটেছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায়। বুধবার ২৭শে আগস্ট সকালে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে উদ্ধার হল বিলুপ্তপ্রায় বাঘরোল। এদিন সকালে এই বাঘরোল দেখতে হুড়োহুড়ি পড়ে যায় হলদিয়ার ভবানীপুর থানার দেভোগ এলাকায়। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা এসে ওই বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, উদ্ধার হওয়া এই বাঘরোলের বয়স প্রায় তিন বছর। এদিন জাল টপকে পালাতে গিয়ে অল্প বিস্তর আহত হয় বাঘরোলটি। এরপর বন দপ্তরের তরফ থেকে তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, বর্তমানে এই প্রাণী বিরল বলা চলে। যার ইংরেজি নাম ফিশিং ক্যাট হলেও গ্রামবাংলায় মেছো বিড়াল বলে থাকেন অনেকে। বহু ক্ষেত্রে এই বাঘরোলকে বাঘ ভেবে মেরে ফেলেন স্থানীয়রা। তাই এদিন বাঘরোলের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় ছুটে যান হলদিয়া বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। তারাই খবর দেন বন দপ্তরে। রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে বলেন, “আমরা মানুষকে সবসময় বোঝানোর চেষ্টা করি এটি বাঘ নয়। বাঘরোল আমাদের কোনো ক্ষতি করে না। এটিকে বাঁচিয়ে রাখা আমাদের সমাজের পক্ষে দরকার। কেউ যদি কোথাও দেখতে পান অবশ্যই বনদপ্তরকে খবর দেবেন । তিনি বলেন আজ আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে বাঘরোলটিকে উদ্ধার করেছি।

No comments