হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হল নজরুলের প্রয়াণ দিবস!
বাংলার বিদ্রোহী কবি অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের আজ মহাপ্রয়াণ দিবস তার লেখা অসংখ্য গান কবিতা উপন্যাস আমাদের প্রতিদিনের প্রেরণা বিংশ শতাব্দীর অন…
হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হল নজরুলের প্রয়াণ দিবস!
বাংলার বিদ্রোহী কবি অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের আজ মহাপ্রয়াণ দিবস তার লেখা অসংখ্য গান কবিতা উপন্যাস আমাদের প্রতিদিনের প্রেরণা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি সঙ্গীতজ্ঞ ,সংগীত স্রষ্ঠা দার্শনিক যিনি বাংলার কাব্যে অগ্রণী ভূমিকার সঙ্গে সঙ্গে গতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত তিনি বাংলা ভাষায় অন্যতম সাহিত্যিক দেশপ্রেমিক আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহান প্রয়াণ দিবসের প্রতি বিনম্র শ্রদ্ধা রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে তার এই মহাপ্রয়াণ দিবসে তার কবিতা গান সমানভাবেই সম্মানিত তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী নামেই আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার সামাজিক অনাচার শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ । বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতাও গানের এই মনোভাবের প্রতিফলিত হয়েছে অগ্নিবীণা হাতে তার প্রবেশ ধুমকেতুর মতো তার প্রকাশ যেমন লিখতে বিদ্রোহী তেমনি জীবনে কাজেই। বিদ্রোহী কবি জন্ম মৃত্যু বার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে বাংলাতের প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হলদিয়া মহকুমার তথ্য সংস্কৃত দপ্তরের উদ্যোগে সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় পালিত হল তার মহাপ্রয়াণ দিবস নাচ গান কবিতা আবৃত্তি এবং তার জীবনী সম্পর্কে আলোচিত হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃত দপ্তর হলদিয়া মহকুমার আধিকারিক ঋতুপর্ণা হালদার সহ আধিকারিক বৃন্দ। উপস্থিত ছিলেন সারদামণি স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী, শিমুলবেড়িয়া স্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


No comments