স্কুল ছাত্র ছাত্রীদের হাতে যারা গাছ তুলে দিলেন মডার্ন ইন্ডিয়া কনকাস্ট!হলদিয়ার জয়নগর হাই স্কুলে মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেডের আর্থিক সহযোগীতায় অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত হল চারাগাছ রোপন ও চারগাছ বিতরণী অনুষ্ঠান৷জীব বৈচিত্…
স্কুল ছাত্র ছাত্রীদের হাতে যারা গাছ তুলে দিলেন মডার্ন ইন্ডিয়া কনকাস্ট!
হলদিয়ার জয়নগর হাই স্কুলে মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেডের আর্থিক সহযোগীতায় অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত হল চারাগাছ রোপন ও চারগাছ বিতরণী অনুষ্ঠান৷জীব বৈচিত্রের কথা মাথায় রেখে আম,জাম,কাঁঠাল, জামরুল,পেয়ারা,লেবু,আতা,সবেদা,কূল,লিচু সহ মোট সাতশত চারাগাছ এদিন ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়৷বিগত বছরগুলিতে দেওয়া গাছের ফল দিয়ে অতিথিদের বরণ করা হয়৷অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শিল্প সংস্হার এইচ.আর. ম্যানেজার সুব্রত ঘোষ,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহু,কালোবরণ দাস,ড: সন্দীপ রায় চৌধুরী, ড: সায়ন্তী মজুমদার,কানাই মহন্ত প্রমুখ৷

No comments