Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

ফের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে!

ফের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে! অবিলম্বে শিলাবতী নদী সংস্কারের দাবী।সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: গত তিন দিনে বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া প্রভৃতি জেলায় নিম্নচাপজনিত বৃষ্টির কারণে ইতিমধ্যে শিলাবতী নদীর বাঁ…

 



ফের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে!

 অবিলম্বে শিলাবতী নদী সংস্কারের দাবী।

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: গত তিন দিনে বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া প্রভৃতি জেলায় নিম্নচাপজনিত বৃষ্টির কারণে ইতিমধ্যে শিলাবতী নদীর বাঁধ ভেঙে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও চন্দ্রকোনা ব্লকের বেশ কয়েকটি এলাকা  প্লাবিত হয়েছে। বর্তমানে ঘাটালেরও বেশ কিছু অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

            'ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি'র যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,আমরা আমাদের কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই শিলাবতীর এই শোচনীয় অবস্থার কথা সেচ ও প্রশাসন দপ্তরের কাছে বলে আসছি। কিন্তু দপ্তর আমাদের কথায় কর্ণপাত করেনি। চলতি বৃষ্টিতে আমাদের কথা ফের অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো। সম্প্রতি আমরা জানতে পারলাম, "নো কষ্ট" পদ্ধতিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন শিলাবতীর নিম্নাংশে কামদেবপুর থেকে হরিশপুর পর্যন্ত সংস্কার করবার জন্য টেন্ডার আহ্বান করেছিল,কিন্তু কোন ঠিকাদার টেন্ডার-এ অংশগ্রহণ করেনি। পুনরায় টেন্ডার করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা সেচ দপ্তর সূত্রে জানতে পারলাম। পুরুলিয়া-বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত ৮৭ কিলোমিটার দীর্ঘ শিলাবতী নদীর নিম্নাংশের মাত্র ২৭ কিলোমিটার অংশ পূর্ণ সংস্কারের এই উদ্যোগ বলে জানা গেছে। 

আমরা চাই-ঘাটাল মাস্টার প্ল্যানের অন্যান্য কাজগুলির মধ্যে সর্বপ্রথম শিলাবতী নদীর পূর্ণ সংস্কারে উদ্যোগী হোক সরকার। নো কস্ট পদ্ধতিতে নদী সংস্কার করলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আমরা যা জানতে পেরেছি,এই পদ্ধতিতে নদী সংস্কার অনেক সময় সাপেক্ষ। ওই পদ্ধতিতে রাজ্য সরকারের খনিজ দপ্তরের অধীনস্থ ডব্লিউ বি এম ডি টি সি এল(WBMDTCL)কর্তৃপক্ষ কেলেঘাই নদীর নিম্নাংশের ২২ কিমি ২০২১ সালের পর থেকে লাগাতর প্রচেষ্টা চালিয়ে খানিক অংশের জন্য চলতি বছরে একজন ঠিকাদার খুঁজে পেয়েছেন। সেই ঠিকাদার দু মাস আগে নদী সংস্কারের কাজ শুরু করেছে কিন্তু এক কিলোমিটার অংশও এখনো সংস্কার করতে পারেনি। 

ফলস্বরূপ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে "নো কস্ট"  বা পুরানো পদ্ধতিতে অতি দ্রুত শিলাবতী নদী পূর্ণ সংস্কারের উদ্যোগ নিক রাজ্য  সরকার।  



No comments