Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করল প্রাথমিক স্কুল। রক্তদান শিবির আয়োজন করে অনন্য  নজির গড়ল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বাথুয়াড়ী প্রাথমিক বিদ্যালয়।…

 


৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ


৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করল প্রাথমিক স্কুল। রক্তদান শিবির আয়োজন করে অনন্য  নজির গড়ল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বাথুয়াড়ী প্রাথমিক বিদ্যালয়। এদিন শিক্ষক-শিক্ষার্থীরা মেতে ওঠে  নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সংবর্ধনাও প্রদান করা হয় কচিকাঁচাদের তরফে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমৃতরাজ রায় জানিয়েছেন, শিক্ষক দিবস পালনের দিনই আমরা গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছি। লায়ন্স ক্লাব অফ সাতমাইল সেন্ট্রাল আমাদের সহযোগিতা করেছে  এই শিবিরের জন্য। তবে এদিন ছাত্রছাত্রীদের অভিভাবক-সহ স্থানীয় এলাকার ৫০ জন রক্তদান করেন। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস, বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুজিত শী, সহ-শিক্ষক সুজন পাত্র প্রমুখ।

No comments