Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনে ঝুঁকি র পারাপার

নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনে ঝুঁকি র পারাপার
পাঁশকুড়ার নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনের কাছেই রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত দীর্ঘদিন ধরেই।রেল লাইনের নিচ দিয়ে রাস্তা থাকলেও তা বৃষ্টির জলে পরিপূর্ণ রয়েছে,হাঁটু সমা…

 




নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনে ঝুঁকি র পারাপার


পাঁশকুড়ার নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনের কাছেই রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত দীর্ঘদিন ধরেই।

রেল লাইনের নিচ দিয়ে রাস্তা থাকলেও তা বৃষ্টির জলে পরিপূর্ণ রয়েছে,হাঁটু সমান জলে ডুবে রয়েছে রাস্তা। যার ফলে স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল হাতে রেল লাইন পার হতে হয়।

আবার অনেক রেল যাত্রীদের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপজ্জনক ভাবে জীবন হাতে নিয়ে পারাপার করতে দেখা যায়। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রতি বছর বর্ষার সময় জলের তলায় চলে যায় আন্ডারগ্রাউন্ডের রাস্তা, জাল নিকাশি না থাকার কারণে বরাবরই এমন অবস্থায় থাকে পারাপারের রাস্তাটি,তবু ভারী বোঝাই মেশিন ভ্যান,মারুতি,বাইক আরোহিদের অনেক কষ্ট করে জলের ওপর দিয়েই পার হতে হয়। আবার স্কুল ছাত্রছাত্রীরা যেতে পারে না, তাঁরা বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনে একটা ফ্লাই ওভার তৈরি করা হোক। যাতে সাইকেল সহ হেঁটে পারাপার করা যায়।

No comments