Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

কবিতা - সরে যাওয়ার সাহস- কলম!

কবিতা - সরে যাওয়ার সাহস- কলম!
আমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি,সেসব মানুষ, সেসব সম্পর্ক থেকে-যেখানে আমার উপস্থিতি কেবল অভ্যাস ছিল,কখনোই প্রয়োজন নয়।
আমি ভালোবাসার কাঙাল নই,কিন্তু উপেক্ষা আমাকে গুঁড়িয়ে দেয়।যেখানে গুরুত্ব নেই, সেখানে থাক…

 



কবিতা - সরে যাওয়ার সাহস- কলম!


আমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি,

সেসব মানুষ, সেসব সম্পর্ক থেকে-

যেখানে আমার উপস্থিতি কেবল অভ্যাস ছিল,

কখনোই প্রয়োজন নয়।


আমি ভালোবাসার কাঙাল নই,

কিন্তু উপেক্ষা আমাকে গুঁড়িয়ে দেয়।

যেখানে গুরুত্ব নেই, সেখানে থাকা মানে

নিজেকেই ছোট করে ফেলা।


বন্ধুত্ব, আত্মীয়তা, ভালোবাসা-

সবকিছুরই মূল্য আছে,

আর সেই মূল্য যদি না পাই,

তবে সরে যাওয়াই শ্রেয়।


কারণ নিজের প্রতি একটু শ্রদ্ধা রাখা,

এটা তো অপরাধ নয়, তাই না?


No comments