Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Popular Posts

Breaking News:

latest

বিজেপির উদ্যোগে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ ও পথ অবরোধ

রাজ্য রাজনীতি পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে আম্ফান ঘূর্ণিঝড় ও রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ।নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমেদাবাদ ও বিরুলিয়া দুটি গ্রামের সংযোগস্থল রাস্তায় নন্দীগ্রাম 2 নম্বর বিজেপির তরফ থেকে রাস্তায়…


রাজ্য রাজনীতি পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে আম্ফান ঘূর্ণিঝড় ও রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ।নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমেদাবাদ ও বিরুলিয়া দুটি গ্রামের সংযোগস্থল রাস্তায় নন্দীগ্রাম 2 নম্বর বিজেপির তরফ থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে, মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাল বিজেপি। তাদের দাবি নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দীন্ডা কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সঞ্জয় দিন্দা এলাকার গরিব মানুষের ৮১ টি রেশন কার্ড তিন বছর ধরে নিজের কাছে রেখে দিয়েছিলেন। গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছেন কিন্তু সঞ্জয় বাবু নিজে রেশন দ্রব্য আত্মসাৎ করে নিচ্ছেন। সেই সঙ্গে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঠিক তদন্ত না করে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। যাদের বাড়ি ভেঙেছে তারা টাকা না পেয়ে পাকা বাড়ির হোল্ডাররা টাকা পেয়ে যাচ্ছেন। যারা বিজেপি করে তারা ১০০দিনের কাজের টাকাও পায়নি এছাড়া বিভিন্ন  ইসু নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলছে।

No comments