সংবাদদাতা ঃ মদ না পেয়ে হ্যোমিপাতি ওষুধ খেয়ে মৃত্যু হল দুইজন যুবকের। অসুস্থ আরও দুইজন কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতরা হল কাঁথি থানার পিছাবনি ভরত দাস (১৮) ও মারিশদা শিল্লিবাড়ি এলাকায় পঙ্কজ দাস (৩২)। আহতরা হলেন গঙ্গু দাস (৩…
সংবাদদাতা ঃ মদ না পেয়ে হ্যোমিপাতি ওষুধ খেয়ে মৃত্যু হল দুইজন যুবকের। অসুস্থ আরও দুইজন কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতরা হল কাঁথি থানার পিছাবনি ভরত দাস (১৮) ও মারিশদা শিল্লিবাড়ি এলাকায় পঙ্কজ দাস (৩২)। আহতরা হলেন গঙ্গু দাস (৩০) ও গৌতম দাস (৩৭)। জানাগেছে মারিশদা শিল্লিবাড়ি এলাকায় চারজন মিলে মদ না পেয়ে শুক্রবার দুপুরে হ্যাোমিওপাতি ঔষুধ খেয়ে নেয়। শনিবার বাড়িতে জোর অসুস্থ হয়ে পড়েন। এরপর চারজনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করেন। ভরতকে মৃত বলে ঘোষনা করেন। সন্ধ্যা নাগাত পঙ্কজ মৃত্যু হয়। মারিশদা থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে।পুলিশ ঔষুধের শিশিটি উদ্ধার করেছে। প্রতিমা দাস বলেন এমনিতেই মদ্যপান করেন । লক ডাউন এর কারণে 10-12 দিন কোথাও মদ পাওয়া যায়নি তাই এরা মদ খাইনি। শনিবার দুপুরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে হবেনা বলে জানিয়ে দেয় চারজন। বাড়িতে থাকাকালীন চারজনই আরও অসুস্থ হতে থাকে।

No comments